...
...
Next Story

Mimi Wedding: ‘আমি জীবনে কাউকে হতাশ করি না…’, বিয়ে নিয়ে প্রশ্ন শুনেই হেঁয়ালি ভরা জবাব মিমির!

৩৭-এ এসে আইবুড়ো নাম ঘোচাচ্ছেন মিমি। তবে বিয়ে নিয়ে এখনই কথা বলতে চান না। মিডিয়ার প্রশ্নের হেঁয়ালি ভরা জবাব নায়িকার। হবু বরকে চেনেন?

Published on: Nov 15, 2026, 12:07:38 IST
Advertisement

টলিপাড়ায় কান পাতলেই এখন একটাই গুঞ্জন—ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী। গত কয়েক দিন ধরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার পারদ চড়েছে হু-হু করে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির বিয়ের কার্ড, যা নিয়ে উত্তাল নেটপাড়া। সেই কার্ডে বর-কনের পাশে দেখা গিয়েছে তিন সারমেয়র। যা দেখে কারুর বুঝতে অসুবিধা হবে না, তারা মিমির প্রাণপাখী চিকু জুনিয়র-ম্যাক্স এবং জাদু। সম্প্রতি শহরের এক প্রমোশন্য়াল ইভেন্টে পাপারাৎজিদের মুখোমুখি নায়িকা।

‘আমি জীবনে কাউকে হতাশ করি না…’, বিয়ে নিয়ে প্রশ্ন শুনেই হেঁয়ালি ভরা জবাব মিমির!
‘আমি জীবনে কাউকে হতাশ করি না…’, বিয়ে নিয়ে প্রশ্ন শুনেই হেঁয়ালি ভরা জবাব মিমির!

চলতি ডিসেম্বরেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী-সাংসদ—এমন গুঞ্জনই এখন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও এই বিষয়ে মিমি নিজে মুখে কুলুপ এঁটেছেন, তবুও ফাঁস হওয়া কার্ড ঘিরে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। এদিন বিয়ের কার্ডে পোষ্যদের ছবি থাকা নিয়ে প্রশ্ন করা হলে আকাশ থেকে পড়ার ভান করেছিলেন মিমি। রহস্য বজায় রেখে বলেন, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’

কিন্তু নাছোড়বান্দা সাংবাদিকরাও। অবশেষে জল্পনা জিইয়ে মিমি শুধু বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

মিমির এই রহস্যময় হাসি ও গোলমেলে উত্তরই জল্পনাকে যেন আরও উসকে দিয়েছে। টলিপাড়ার অন্দরের ফিসফিসানি, কবে সবটা খোলাসা করবেন নায়িকা? জানা যাচ্ছে, সিদ্ধার্থ দত্তর সঙ্গে সাত পাক ঘুরবেন নায়িকা।

কে এই সিদ্ধার্থ দত্ত?

সোশাল মিডিয়ায় লুকিয়ে ছিল প্রেমের সূত্র:

বিনোদন জগতের আলো-ঝলমলে পরিবেশের থেকে সিদ্ধার্থের জীবন সম্পূর্ণ আলাদা। তবে রূপোলি পর্দার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, টলিপাড়ার ভেতরের বেশ কয়েকজন তারকা বন্ধুর ঘনিষ্ঠ বৃত্তে তাঁর যাতায়াত ছিল। বিশেষ করে গত বছরের দুর্গাপুজোর আড্ডায় বন্ধুদের ভিড়ে মিমির পাশাপাশি হাসিমুখে দেখা মিলেছিল এই সিদ্ধার্থের! অনুরাগী ও মিডিয়ার নজর এড়িয়ে এতদিন বিষয়টি গোপন থাকলেও, সম্প্রতি দুজনের সম্পর্কের রসায়ন প্রকাশ্যে এসেছে। তবে জানতে অবাক হবেন, এখনও সিদ্ধার্থকে ইনস্টাগ্রামে ফলো করেন না মিমি। অন্তত নিজের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে। ডুবে ডুবে জল খেতেই যে সেই বন্দোবস্ত তা আর বলতে!

শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবদের কাছে নাকি খবর পৌঁছে গিয়েছে। এই মাসেই আইনি রেজিস্ট্রি সারবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর কনকনে শীতে, অর্থাৎ ডিসেম্বর মাসে পাহাড়ি শৈলশহর কালিম্পংয়ে বসবে তাঁদের চোখধাঁধানো ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আসর।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks