বিয়ের কার্ডের পর এবার প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে সারছেন আইনি বিয়ে?

অবশেষে ৩৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। খুব স্বাভাবিক ভাবী মিমির বিয়ে নিয়ে গোটা টলিউড জুড়ে উত্তেজনা তুঙ্গে। 

Published on: Nov 16, 2026, 14:30:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অবশেষে ৩৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। খুব স্বাভাবিকভাবেই মিমির বিয়ে নিয়ে গোটা টলিউড জুড়ে উত্তেজনা তুঙ্গে। তবে যার সঙ্গে জীবনের নতুন যাত্রা শুরু করতে চলেছেন মিমি, তিনি ইন্ডাস্ট্রির কেউ নয় বরং মিমির বহুদিনের বন্ধু সিদ্ধার্থ, যিনি পেশায় ভারতীয় নৌ সেনার এক অফিসার।

এবার প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে সারছেন আইনি বিয়ে?
এবার প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে সারছেন আইনি বিয়ে?

গত ১২ নভেম্বর মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছিল যেখানে নব বিবাহিত দম্পতির সঙ্গে বিয়ের মন্ডপে বসে থাকতে দেখা যায় তিন সারমেয়কে। মিমি যে চিরকাল পশুপ্রেমিক একজন মানুষ, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই ছোঁয়াই তিনি এনেছেন নিজের বিয়ের কার্ডের মাধ্যমে।

আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

মিমির বিয়ের কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এবার জানা গেল অভিনেত্রীর রেজিস্ট্রি ম্যারেজের দিনক্ষণ। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর সম্পন্ন হবে মিমি ও সিদ্ধার্থের আইনি বিবাহ। সাত পাকে বাঁধা পড়বেন আগামী ডিসেম্বর মাসে। যদিও সবটাই সূত্র অনুযায়ী জানা গিয়েছে। বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা বলছেন না মিমি।

তবে এও জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। শপিং থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সবকিছুই চলছে পুরোদমে। কিছুদিন আগেই সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে, যা দেখে বোঝাই যাচ্ছে যে হাতে আর বেশি সময় নেই।

খুব সম্ভবত কালিংপং-এ ডেস্টিনেশন ওয়েডিং সারবেন তিনি। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজনকে নিয়ে হবে বিবাহ অনুষ্ঠান। পরে বড় করে রিসেপশন হবে কিনা সেটা এখনও জানা যায়নি। তবে আপাতত গোপনেই নিজের বিয়ের তোড়জোড় সারছেন মিমি।

আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

প্রসঙ্গত, ছোট ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সব ক্ষেত্রে সমান দক্ষতায় অভিনয় করে চলেছেন মিমি চক্রবর্তী। এই বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন মিমি।

অন্যদিকে আগামী দিনে রাজ চক্রবর্তীর সঙ্গে আবার কাজ শুরু করতে চলেছেন মিমি। প্রায় এক দশক বাদে আবার একসঙ্গে কাজ করছেন মিমি-রাজ। এ যেন এক রিউনিয়ন। এসব কিছুর মধ্যেই এবার নিজের নতুন জীবনের সূচনা করতে চলেছেন অভিনেত্রী।