...
...
Next Story

'লেজেন্ড বোধহয় এমনই হন...', মাঝ আকাশে সৌরভের কর্মকাণ্ড দেখে মুগ্ধ মিমি

সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি শুধুমাত্র বাংলার নন গোটা বিশ্বের কাছে খুব পরিচিত একটি নাম। শুধুমাত্র যারা ক্রিকেট ভালোবাসেন তারা নন, গোটা ভারতবর্ষের মানুষ এই ক্রিকেট তারকার ভক্ত। কিন্তু এবার মাঝ আকাশে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন কী করলেন, যা দেখে মুগ্ধ হলেন মিমি চক্রবর্তী।

Published on: Mar 1, 2026, 23:02:56 IST
Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি শুধুমাত্র বাংলার নন গোটা বিশ্বের কাছে খুব পরিচিত একটি নাম। শুধুমাত্র যারা ক্রিকেট ভালোবাসেন তারা নন, গোটা ভারতবর্ষের মানুষ এই ক্রিকেট তারকার ভক্ত। কিন্তু এবার মাঝ আকাশে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন কী করলেন, যা দেখে মুগ্ধ হলেন মিমি চক্রবর্তী।

মাঝ আকাশে সৌরভের কর্মকাণ্ড দেখে মুগ্ধ মিমি
মাঝ আকাশে সৌরভের কর্মকাণ্ড দেখে মুগ্ধ মিমি

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিমি, যেখানে জানলার ধারে বসে থাকতে দেখা যায় মিমিকে। মিমির পাশে হাসিমুখে ছবি তুলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু মাঝ আকাশে এমন কি হল যার জন্য এতটা আপ্লুত হয়ে পড়লেন নায়িকা?

আরও পড়ুন: 'যে রবি ঠাকুরকে ছাড়ছে না সে আমাদের কেন ছাড়বে...', ট্রোলিং নিয়ে সরব স্বস্তিকা

ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘গতকাল রাতে বিমানের শেষ রো শুধুমাত্র ফাঁকা ছিল। কিন্তু তাতেই আমরা রাজি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের বাড়ি পৌঁছতে হত। কিন্তু তারপর এই মানুষটি যিনি বিজনেস ক্লাস ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিলেন এবং ছবি তুললেন।’

প্রসঙ্গত, এই মুহূর্তে ইডেনে চলতে থাকা খেলায় দর্শক হিসাবে অংশগ্রহণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্যালারি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।

মহারাজের সঙ্গে ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘ইডেন গার্ডেনে কলকাতার রাজকুমারের সঙ্গে।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, খুব সম্প্রতি বড় পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। নাম ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্য এবং বোমান ইরানি।

আরও পড়ুন: ব্যক্তিগত আক্রমণে জেরবার, ট্রোলারদের নাম-ঠিকানা নিয়ে সাইবার সেলের দ্বারস্থ ইমন

আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে এই ছবির শুটিং। ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। তবে সৌরভের চরিত্রের রাজকুমার অভিনয় করলেও ডোনার চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe