Mimi Chakraborty: খুব সম্প্রতি হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত সিরিজ ‘কুইনস’। এই সিরিজে মিমি সহ অন্যান্যদের অভিনয় দেখে ইতিমধ্যেই মুগ্ধ দর্শকরা। তবে অনেকেই জানেন না এই সিরিজ তৈরি করার সময় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল পরিচালক নির্ঝর মিত্রকে। স্বরূপ বিশ্বাসের হস্তক্ষেপে কতটা সমস্যায় পড়তে হয়েছিল পরিচালককে?

সম্প্রতি সমাজ মাধ্যমে নির্ঝর লেখেন, ‘আরও অনেক কঠিন যুদ্ধ। সকাল থেকেই গোটা টিমের বোঝাপড়া ছিল দুর্দান্ত। ইশারায় কাজ হয়ে যাচ্ছিল। লাঞ্চ পর্যন্ত মনে হচ্ছিল যে আমরা ছন্দে আছি। আগের দিনের বাকি থাকা দৃশ্যগুলো তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। রাত আটটা পর্যন্ত সেটাকে খুব কঠিন বলে মনে হচ্ছিল না, কিন্তু তারপরেই হল ছন্দপতন।’
আরও পড়ুন: 'আমরা সবাই স্বার্থপর রাক্ষস...', হঠাৎ রুক্মিণীর এমন মন্তব্য করার কারণ কী?
পরিচালকের কথায়, ‘প্রোডাকশন বেস থেকে খবর এসেছিল, নাইট পারমিশন পাওয়া যায়নি। সাধারণত রাত্রি দশটার পর শুটিং করতে গেলে একটা পারমিশন নিতে হয় কিন্তু অনেক সময় রাত আটটায় শুটিং বন্ধ করে দেওয়া হয়। তবে এক্ষেত্রে ব্যাপারটা একেবারে অন্যরকম ছিল।’
শুটিং বন্ধ করে দেওয়ার কথা হলে স্বরূপ বিশ্বাসকে ফোন করেন নির্ঝর। কিন্তু উল্টো দিক থেকে জানানো হয় নাইট পারমিশন দেওয়া সম্ভব নয়। রাত বারোটার জায়গায় রাত দশটার মধ্যে শুটিং বন্ধ করে দিতে হবে। আগে মৌখিক অনুমতি দেওয়া হলেও স্বরূপ বিশ্বাস জানিয়ে দেন, শুটিং করা যাবে না।
আরও পড়ুন: সায়নীর ফেক অ্যাকাউন্ট থেকে সমানে আসছে নোটিফিকেশন, 'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির
{{/usCountry}}আরও পড়ুন: সায়নীর ফেক অ্যাকাউন্ট থেকে সমানে আসছে নোটিফিকেশন, 'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির
{{/usCountry}}এত সমস্যা এত বাধার পর অবশেষে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘কুইনস’। তবে গত ৪ মে রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের কাছে পরিচালকের একটাই আবেদন, আগামী দিনে যাতে সবকিছু স্বচ্ছতার সঙ্গে হয়। কোনও সমস্যার মুখে যেন পড়তে না হয় কাউকেই।