...
...
Next Story

Mimi Chakraborty: সাদা-সোনালিতে রাজকীয় সাজ! মিসেস দত্ত হলেন মিমি, বিয়ের পর কাকে কোলে তুলে বাড়ি এলেন নতুন বউ?

Mimi Chakraborty: আইভরি ও সোনালি জরির রাজকীয় সাজে স্বপ্নের মতো আংটিবদল! আইনি বিয়ে সেরে আদরের চারপেয়ে সন্তান ‘চিকু জুনিয়র’-কে কোলে নিয়ে বাড়ি ফিরলেন মিমি চক্রবর্তী! সাংবাদিকদের জন্য পাঠালেন মিষ্টি, কী বার্তা দিলেন অভিনেত্রী?

Published on: Nov 27, 2026, 08:01:16 IST
Advertisement

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনের নতুন অধ্যায় শুরু হতেই আনন্দে মেতে উঠেছেন তাঁর অনুরাগীরা। লক্ষ্মীবারে আইনি বিয়ে সেরে ফেললেন নায়িকা। বিশেষ দিনে তাঁর নজরকাড়া সাজ থেকে শুরু করে অনুষ্ঠান শেষে আদরের ‘সন্তান’ কোলে নিয়ে বাড়ি ফেরা— প্রতিটি মুহূর্তই এখন সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, নিজের জীবনের এই বিশেষ খুশির দিনে উপস্থিত সংবাদমাধ্যমের বন্ধুদেরও মিষ্টিমুখ করাতে ভোলেননি নায়িকা।

সাদা-সোনালিতে রাজকীয় সাজ! মিসেস দত্ত হলেন মিমি, বিয়ের পর কাকে কোলে তুলে বাড়ি এল
সাদা-সোনালিতে রাজকীয় সাজ! মিসেস দত্ত হলেন মিমি, বিয়ের পর কাকে কোলে তুলে বাড়ি এল

আইভরি ও সোনালি জরির সাজে মিমির রাজকীয় বিয়ের লুক:

আইনি বিয়ের জন্য সাবেকি লাল বা উজ্জ্বল রঙের বদলে অত্যন্ত স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজ বেছে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। মিমির পরনে ছিল আইভরি (অফ-হোয়াইট) রঙের একটি সূক্ষ্ম কারুকাজ করা পোশাক, যার হাতায় ও গলায় ছিল সোনালি জরি ও মুক্তোর ভারী এমব্রয়ডারি। তাঁর জীবনসঙ্গীও মিমির সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন আইভরি ও সোনালি কাজ করা পাঞ্জাবি।

বিয়ে সেরে ‘চিকু জুনিয়র’-কে কোলে নিয়ে বাড়ি ফিরলেন মিমি:আইনি বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিজের সবচেয়ে কাছের ও আদরের চারপেয়ে সন্তান ‘চিকু জুনিয়র’-কে কোলে নিয়েই বাড়ি ফেরেন মিমি। পশুপ্রেমী হিসেবে মিমির ভালোবাসার কথা কারোর অজানা নয়— তাই জীবনের এত বড় একটি দিনেও নিজের পোষ্য সন্তানকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করেননি অভিনেত্রী।

সাংবাদিকদের মিষ্টিমুখ করালেন মিমি, কী বললেন যাওয়ার পথে? বিয়ের অনুষ্ঠানের বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের প্রতিও এদিন দারুণ সৌজন্য দেখান মিমি চক্রবর্তী। বাড়ি ফেরার পথে গাড়িতে ওঠার সময় হাসিমুখে মিডিয়া বন্ধুদের উদ্দেশ্যে হাত নেড়ে মিমি বলেন, ‘থ্যাঙ্ক ইউ সো মাচ’ (Thank you so much)।

পাশাপাশি, নিজের বিয়ের আনন্দ ভাগ করে নিতে এদিন উপস্থিত সমস্ত সাংবাদিকদের জন্য বিশেষ মিষ্টির থালাও পাঠান অভিনেত্রী।সব মিলিয়ে রাজকীয় সাজ, আবেগঘন আংটিবদল, আদরের ‘চিকু জুনিয়র’-এর সঙ্গ এবং সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক আতিথেয়তায় ভরে উঠল মিমি চক্রবর্তীর আইনি বিয়ের এই বিশেষ দিনটি।

আইনি বিয়ের পর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাক ঘুরবেন দুজনে। ৫ই ডিসেম্বর বিয়ের দিনক্ষণ পাকা। ৩ তারিখ থেকেই কালিম্পং-এ শুরু হয়ে যাবে প্রাক বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে আগামী ১১ই ডিসেম্বর টলিপাড়ার বন্ধুদের জন্য় কলকাতায় রিসেপশনের আয়োজন করতে চলেছেন মিমি।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks