...
...
Next Story

আইভরি শাড়িতে রাজকন্যে মিমি! আইনি বিয়ের অদেখা ছবি এল সামনে, সাত পাক কবে ঘুরছেন?

সাদা-সোনালির মিশেলে মিমির রাজকীয় সাজ। নায়িকার উপর থেকে চোখ সরানো দায়। বিয়ের দিন কেমন সেজেছিলেন মিমি?

Published on: Nov 28, 2026, 12:00:13 IST
Advertisement

আইনি বিয়ের পর থেকেই অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র বিয়ের সাজ এবং তাঁর জীবনসঙ্গীকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না। এতদিন কেবল আংটিবদল বা ক্লোজ-আপ মুহূর্তের ছবি দেখা গেলেও, এবার অবশেষে সামনে এল মিমির বিয়ের সম্পূর্ণ লুক। পরিবার এবং একেবারে কাছের মানুষদের সঙ্গে তোলা একটি ঘরোয়া অথচ জমজমাট ছবিতে আপাদমস্তক বিয়ের সাজে ধরা দিয়েছেন নায়িকা। যেখানে তাঁর রাজকীয় শাড়ির পাশাপাশি নজর কেড়েছে কনের উচ্ছ্বসিত ও প্রাণখোলা হাসি। একইসঙ্গে চর্চায় উঠে এসেছে মিমির বর সিদ্ধার্থর পরিচয় এবং এই নবদম্পতির আগামী বিয়ের পরিকল্পনা।

আইভরি শাড়িতে রাজকন্যে মিমি! আইনি বিয়ের অদেখা ছবি এল সামনে, সাত পাক কবে ঘুরছেন?
আইভরি শাড়িতে রাজকন্যে মিমি! আইনি বিয়ের অদেখা ছবি এল সামনে, সাত পাক কবে ঘুরছেন?

আপাদমস্তক রাজকীয় সাজে মিমি— শাড়ি ও গয়নায় কী বিশেষত্ব রয়েছে?

এই অদেখা ছবিতে মিমির বিয়ের সাজের প্রতিটি খুঁটিনাটি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ দিনের জন্য স্নিগ্ধ আইভরি (অফ-হোয়াইট) রঙের একটি রাজকীয় শাড়ি বেছে নিয়েছেন মিমি। শাড়িটির চওড়া পাড় এবং জমিনে রয়েছে নিখুঁত সোনালি জরি ও চুমকির ভারী কারুকাজ। এর সঙ্গে ম্যাচিং করা ভারী কাজ করা সোনালি জরির ব্লাউজ পরেছেন তিনি।

গলায় রয়েছে মুক্তো এবং পান্না-সবুজ পাথরের একটি আভিজাত্যপূর্ণ চোকার নেকলেস, কানে মানানসই ঝুমকো এবং হাতে সোনালি চুড়ি। সামনের দিক থেকে চুল হালকা টুইস্ট করে খোলা রেখেছেন নায়িকা, যা তাঁর স্নিগ্ধ লুককে আরও পরিপূর্ণ করে তুলেছে।

প্রিয়জনদের মাঝে প্রাণখোলা হাসিতে মশগুল নতুন কনে:

ছবিটির সবচেয়ে সুন্দর দিক হলো মিমির অভিব্যক্তি। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে দাঁড়িয়ে বুকে হাত রেখে অট্টহাসিতে ফেটে পড়তে দেখা যাচ্ছে নতুন কনেকে। ছবিতে মিমিকে আগলে রয়েছেন তাঁর কাছের বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়, ডিজাইনার অভিষেক রায়, তাঁর গৃহসহায়িকা বুল্টি, মিমির ম্যানেজার-পত্নী ঋত্বিকা সহ আরও অনেকে। পাশে দাঁড়ানো প্রিয়জনেরাও সকলেই সাবেকি পোশাকে সেজে মিমির এই আনন্দে শামিল হয়েছেন। আড়ম্বরহীন অথচ আভিজাত্যে মোড়া এই ঘরোয়া উদযাপনে মিমি যে কতটা খুশি, তা তাঁর উজ্জ্বল হাসিতেই স্পষ্ট।

টলিউডের অন্যতম প্রথম সারির নায়িকা হয়েও নিজের প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই ঢাকঢোল পেটাননি মিমি। জানা গিয়েছে, মিমির বর সিদ্ধার্থ অভিনয় বা গ্ল্যামার দুনিয়ার মানুষ নন, বরং লাইমলাইটের আড়ালে থাকা একজন মেরিন ইঞ্জিনিয়ার। ঘরোয়া ও পরিচিত মহলের মাধ্যমেই দু’জনের আলাপ হয়েছিল এবং সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় পরিণত হয়।

অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যর দেওর সিদ্ধার্থ। বিয়ের পর তাঁর অতীত অধ্যায়ও সামনে এসেছে। মিমি সিদ্ধার্থর দ্বিতীয় স্ত্রী, আগেও একবার দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ। ২০১৭ সালে বিয়ে করেছিলেন, কিন্তু টেকেনি সম্পর্ক।

কবে হচ্ছে সামাজিক বিয়ে ও রিসেপশন?

একেবারে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে এবং আংটিবদল সারলেও, মিমির বিয়ের উদযাপন এখনই শেষ হচ্ছে না। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আইনি বিয়ের পর্ব মিটতেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবে দুই পরিবার। ৫ই ডিসেম্বর কালিম্পং-এ চারহাত এক হবে দুজনের। এরপর কলকাতায় ফিরে বসবে রিসেপশনের আসর।

সব মিলিয়ে রাজকীয় সাজ, প্রিয়জনদের ভালোবাসা এবং আগামীর রঙিন পরিকল্পনায় জীবনের এই নতুন অধ্যায় চুটিয়ে উপভোগ করছেন মিমি চক্রবর্তী।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks