...
...
Next Story

‘কেঁদেছিলাম হয়তো…’! মন ভাঙা নিয়ে প্রশ্নে জবাব মিমির, রাজকে নিয়ে কী বললেন?

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমির নাম জড়ায় তুরস্কের জনপ্রিয় লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে। যদিও সে গুঞ্জন শুরুতেই শেষ হয়ে যায়। তারপর থেকে সেভাবে নায়িকার পাশে দেখা মেলেনি কারও। এখন খবর, নভেম্বরে বিয়ে করছেন অভিনেত্রী।

Published on: Oct 12, 2026, 19:00:22 IST
Advertisement

একসময় মিমি চক্রবর্তী আর রাজ চক্রবর্তীর সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেটের মধ্যে অন্যতম। যদি এখন তা অতীত। মিমির সঙ্গে বিচ্ছেদের পর রাজের জীবনে আসেন শুভশ্রী। দুজনে সংসার পাতেন। ২ সন্তানের মা-বাবা তাঁরা। অন্য দিকে, রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমির নাম জড়ায় তুরস্কের জনপ্রিয় লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে। যদিও সে গুঞ্জন শুরুতেই শেষ হয়ে যায়। তারপর থেকে সেভাবে নায়িকার পাশে দেখা মেলেনি কারও।

রাজ-মিমি।
রাজ-মিমি।

আপাতত খবর, নভেম্বরেই বিয়ে করছেন মিমি চক্রবর্তী। আর তাঁর হবু বর টলিউডের সঙ্গে যুক্ত নয়। তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। যুক্তরাজ্যভিত্তিক (UK) সুপরিচিত শিপিং সংস্থা Shell Ship Management Limited-এ সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। নভেম্বরে আইনি বিয়ের পর, ডিসেম্বরে কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিং করবেন মিমি-সিদ্ধার্থ, এমন খবর রয়েছে।

এরই মাঝে নায়িকার মুখে ফের প্রাক্তনের প্রসঙ্গ। যদিও বেশ বুদ্ধি করেই এড়িয়ে গেলেন সবটা। আনন্দবাজারের র‍্যাপিড ফায়ার-এর চিরকুটে রাজ চক্রবর্তীর নাম উঠলে তিনি বলেন, ‘ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার’। আর রাজ চক্রবর্তীকে একটি গান ডেডিকেট করার চিরকুটে মিমির জবাব, ‘কেন? আমি কোনোরকম বিতর্কে জড়াতে চাই না।’

একটি চিরকুটে আবার লেখা ছিল ‘মন ভাঙার পর’! তাতে জবাব আসে, ‘আমার মনেই নেই। অনেকবছর আগে মন ভেঙেছিল, কেঁদেছিলাম হয়তো’। আর মিমির জীবনের ‘ডিলিটেড পার্ট’? নায়িকার কথায়, ‘ডিলিটেড পার্ট তো ডিলিটেড। সেটা মনে করে কী হবে।’

কাজের সূত্রে, পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। তাতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা মিলবে মিমির। শরৎচন্দ্রের 'পথের দাবি' উপন্যাসের শতবর্ষ পূর্তি উপলক্ষে এটি তৈরি। এতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। সৃজিতের পরিচালনায় এটিই মিমির প্রথম কাজ।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks