...
...
Next Story

স্বপ্নের তারকাকে ছুঁয়ে দেখার মুহূর্ত, কাজলের জন্মদিনে ‘ফ্যান গার্ল’ মিমি

শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রির জন্য নয়, বা একজন অভিনেত্রী হিসেবে নয় কাজল একজন ব্যক্তি হিসেবেই অনন্যা। কখনোই কোন কিছু নিয়ে আপোষ করতে রাজি হন না কাজল, আর তার জন্যই তিনি সকলের থেকে আলাদা।

Published on: Aug 5, 2026, 14:30:38 IST
Advertisement

শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রির জন্য নয়, বা একজন অভিনেত্রী হিসেবে নয় কাজল একজন ব্যক্তি হিসেবেই অনন্যা। কখনওই কোনও কিছু নিয়ে আপোষ করতে রাজি হন না কাজল, আর তার জন্যই তিনি সকলের থেকে আলাদা। ৫ অগস্ট ৫২ বছর বয়সে পদার্পণ করলেন কাজল। অভিনেত্রীর জন্মদিনে টলিউড থেকে বলিউড একাধিক সেলিব্রেটি কাজলকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

কাজলের জন্মদিনে ফ্যান গার্ল মিমি
কাজলের জন্মদিনে ফ্যান গার্ল মিমি

তবে মিমি দত্ত এমন কিছু ছবি বা মুহূর্তে শেয়ার করেছেন যা দেখে বেশ বোঝাই যাচ্ছে তিনি কাজলের যথার্থ ফ্যান গার্ল। গত ১১ মার্চ হওয়া একটি অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়া তুলে ধরেন মিমি। ছবিতে একটি কালো রঙের শাড়িতে দেখতে পাওয়া যায় কাজলকে। কাজলের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায় মিমিকে।

আরও পড়ুন: এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন, কোথায় দেখা যাবে সঙ্গীতশিল্পীকে?

একটি ভিডিওতে আবার দেখতে পাওয়া যায় কাজলকে অর্থাৎ স্বপ্নের নায়িকাকে গোলাপ ফুল উপহার দিচ্ছেন মিমি। সেই মুহূর্তটা যে মিমির কাছে কতটা স্পেশাল, তা ক্যাপশন দেখেই বোঝা যায়। শুধুমাত্র ছেলেরা নয় মেয়েরাও মেয়েদের ক্রাশ হতে পারে, এটা কাজলের প্রতি মিমির ভালোবাসা প্রমাণ করে।

আরও পড়ুন: সৌরভের দুর্গ জয় সহজ নয়! আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?

প্রসঙ্গত, ছোট পর্দা থেকে বড় পর্দা, মিমির অভিনয় বারবার প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। অন্যদিকে কাজল ৫২ বছর বয়সেও এখনো আগের মতোই অসাধারণ। তার সর্বশেষ বেশ কিছু কাজও দর্শকদের থেকে ভালোবাসা কুড়িয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks