শাহিদ কাপুর বিভিন্ন অনুষ্ঠানে এর আগে যোগ দিলেও মীরা রাজপুতকে কখনও ছোট পর্দায় দেখা যায়নি। নিজের সংসার এবং ব্যবসা নিয়েই চিরকাল ব্যস্ত থাকেন তিনি। মাঝে মাঝে অবশ্য কোন পার্টিতে দেখা যায় মীরাকে। কিন্তু এবার স্বামী এবং দেওরকে সঙ্গে করে কপিল শর্মা শোয়ে আসতে চলেছেন মীরা।

সম্প্রতি অনুষ্ঠানের একটি ঝলক প্রকাশে এসেছে যেখানে দেখা যাচ্ছে শাহিদ এবং ঈশান বেশ মজার ছলে অনুষ্ঠানে প্রবেশ করেন। সোফায় বসেই মীরা বলেন, ‘এটি তাঁর প্রথম টিভি উপস্থিতি। এর আগে কখনও ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে।’
আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল-সব্যসাচী, দিলেন পুজো
ঝলকে আরো দেখা যায়, শাহিদ কাপুর বলেন যে উড়তা পাঞ্জাব ছবিটি তিনি দেখতে গিয়েছিলেন স্ত্রীর সঙ্গে। ছবিটি যখন শুরু হয় তখন স্বামীর পাশেই বসে ছিলেন মীরা, ছবি শেষ হতে হতে তিনি অন্যত্র চলে যান। এই কথা শুনে কপিল মজা করে বলেন, ‘মীরা যদি কবির সিং দেখতেন তাহলে হয়তো পালিয়েই যেতেন।’
কথোপকথন চলতে চলতেই মীরা বলেন, শাহিদ একজন স্নেহশীল বাবা। তিনি সবসময় নিজের সন্তানকে প্রশ্রয় দেন, যদিও খারাপ ভাবে নয়। এরপর যখন মীরাকে জিজ্ঞাসা করা হয়, শাহীদের কোন খারাপ গুণ নিয়ে তিনি বিরক্ত তখন তিনি স্বামীর দিকে তাকিয়ে শুধু বলে ওঠেন, ‘শুধুমাত্র একটাই বলতে হবে?’ এই কথা শুনে সকলে হেসে ফেলেন।
{{/usCountry}}কথোপকথন চলতে চলতেই মীরা বলেন, শাহিদ একজন স্নেহশীল বাবা। তিনি সবসময় নিজের সন্তানকে প্রশ্রয় দেন, যদিও খারাপ ভাবে নয়। এরপর যখন মীরাকে জিজ্ঞাসা করা হয়, শাহীদের কোন খারাপ গুণ নিয়ে তিনি বিরক্ত তখন তিনি স্বামীর দিকে তাকিয়ে শুধু বলে ওঠেন, ‘শুধুমাত্র একটাই বলতে হবে?’ এই কথা শুনে সকলে হেসে ফেলেন।
{{/usCountry}}আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের
মীরা ও শাহিদ সম্পর্কে
করিনা কাপুর খানের সঙ্গে বিচ্ছেদের পর সম্পূর্ণ পারিবারিকভাবেই মীরাকে বিয়ে করেন শাহিদ কাপুর। যদিও প্রথমে তিনি একেবারেই রাজি ছিলেন না কারণ মীরা তাঁর থেকে প্রায় ১৩-১৪ বছরের ছোট ছিলেন, কিন্তু তারপরেও এই বিয়েতে তারা রাজি হয়ে যান।
বেশ কিছু ইন্টারভিউতে মীরা নিজে স্বীকার করেছিলেন, প্রথম প্রথম তিনি ভীষণ একা বোধ করতেন। যেহেতু বয়সের অনেকটা ফারাক ছিল তাই প্রথম প্রথম অস্বস্তিতে থাকতেন তিনি। যদিও সময় যাতে এগিয়েছে ততই সেগুলি মিটে গিয়েছে, এখন দুই সন্তান স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন মীরা।