...
...
Next Story

Anangsha Biswas:‘এক রাতের রেট কত?’ মির্জাপুর খ্যাত বাঙালি অভিনেত্রীকে যৌনতার প্রস্তাব! বিস্ফোরক অনংশা

অনংশা জানান, প্রথম সিজনের পর তাঁর সোশ্যাল মিডিয়া ও ইমেইলে একের পর এক আপত্তিকর মেসেজ আসতে শুরু করে। অনেকে সরাসরি জিজ্ঞেস করত, ‘এক রাতের জন্য আপনার চার্জ কত?’

Published on: Aug 24, 2026, 18:41:10 IST
Advertisement

পর্দায় চরিত্রকে ফুটিয়ে তোলাই একজন শিল্পীর সাফল্য। কিন্তু সেই চরিত্রই যদি বাস্তব জীবনে ডেকে আনে তীব্র হয়রানি ও কুপ্রস্তাব? সম্প্রতি ‘মির্জাপুর’ (Mirzapur) ওয়েব সিরিজে ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে প্রশংসার পাশাপাশি চরম কুরুচিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা খোলসা করেছেন অভিনেত্রী অনংশা বিশ্বাস।

‘এক রাতের রেট কত?’ মির্জাপুর খ্যাত বাঙালি অভিনেত্রীকে যৌনতার প্রস্তাব!
‘এক রাতের রেট কত?’ মির্জাপুর খ্যাত বাঙালি অভিনেত্রীকে যৌনতার প্রস্তাব!

অশ্লীল ইমেইল ও অশালীন প্রস্তাবের স্মৃতি

‘মির্জাপুর’-এর প্রথম সিজন মুক্তির পর দর্শকমহলে প্রশংসিত হলেও বাস্তব জীবনে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অনংশা। ‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান:

বাস্তব ও পর্দার তফাত করতে ব্যর্থ দর্শকরা: সিরিজে তিনি একটি গ্রে-শেডের ‘জরিনা’ চরিত্রে অভিনয় করেছিলেন, যে নিজের স্বার্থে শারীরিক আকর্ষণকে রাজনৈতিক পাওয়ার পাওয়ার হাতিয়ার করে তোলে। এটি দেখার পর অনেকেই ধরে নেন বাস্তব জীবনেও তিনি হয়তো তেমনই।

কুরুচিকর প্রস্তাব: অনংশা জানান, প্রথম সিজনের পর তাঁর সোশ্যাল মিডিয়া ও ইমেইলে একের পর এক আপত্তিকর মেসেজ আসতে শুরু করে। অনেকে সরাসরি জিজ্ঞেস করত, ‘এক রাতের জন্য আপনার চার্জ কত?’ আবার কেউ প্রস্তাব দিত, ‘দুই দিনের জন্য আমাদের সাথে মরিশাসে চলুন।’

অভিনেত্রীর আফসোস: কাজের প্রতি ১০০% নিষ্ঠা দেওয়ার পর এই ধরনের মন্তব্যে হতবাক হয়ে যান অভিনেত্রী। তিনি স্পষ্ট করেন যে, একজন শিল্পী পর্দায় কী চরিত্র করছেন তার সঙ্গে তাঁর ব্যক্তিজীবনকে মেলানো বন্ধ করা উচিত দর্শকদের।

সিরিজের এই বিপুল জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় আসতে চলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’ (Mirzapur: The Movie)। অনংশা আবারও তাঁর 'জরিনা' চরিত্রে ফিরছেন।

কাস্টে বড় রদবদল: ছবিতে কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠী), গুড্ডু পণ্ডিত (আলী ফজল), মুন্না ভাইয়া (দিব্যেন্দু) এবং রসিকা দুগল তাঁদের নিজ নিজ চরিত্রে ফিরছেন।

নতুন বাবলু পণ্ডিত: সিরিজে ভিক্রান্ত ম্যাসি অভিনয় করা 'বাবলু পণ্ডিত' চরিত্রটি সিনেমায় তুলে ধরবেন জিতেন্দ্র কুমার। ছবির ট্রেলার লঞ্চে সহ-প্রযোজক ফারহান আখতার জানান, বিশ্বজুড়ে অনুরাগীদের অনবরত দাবির কারণেই ওয়েব সিরিজটিকে বড় পর্দার সিনেমায় রূপ দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe