...
...
Next Story

Mirzapur The Movie: বক্স অফিসে কালিন ভাইয়ার ত্রাস! আওয়ারাপন ২-কে হারিয়ে প্রথমদিন কত আয় মির্জাপুর দ্য মুভির?

মির্জাপুর দ্য মুভি বক্স অফিস কালেকশন ডে 1: বক্স অফিস এখন বুঁদ ‘কালিন ভাঁইয়া’ ম্য়াজিকে। ওটিটির গণ্ডি পেরিয়ে রুপোলি পর্দাতেও ফাটিয়ে ব্যবসা করছে এই ছবি।

Published on: Sep 5, 2026, 10:00:40 IST
Advertisement

ওটিটি (OTT)-র গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আসা কোনও সিরিজের রুপোলি সাফল্য নিয়ে চলচ্চিত্র বিশেষজ্ঞদের মনে সংশয় ছিল বিস্তর। কিন্তু সেই সমস্ত জল্পনা-কল্পনাকে ফুঁ দিয়ে উড়িয়ে প্রথম দিনেই বক্স অফিসে সুনামি এনে দিল ‘মির্জাপুর দ্য মুভি’ (Mirzapur The Movie)। কোনো তথাকথিত বড় সুপারস্টার ছাড়াই প্রেক্ষাগৃহে যেভাবে শুরু করল এই ছবি, তা এক কথায় নজিরবিহীন।

বক্স অফিসে কালিন ভাইয়ার ত্রাস! আওয়ারাপন ২-কে হারিয়ে প্রথমদিন কত আয় মির্জাপুরের?
বক্স অফিসে কালিন ভাইয়ার ত্রাস! আওয়ারাপন ২-কে হারিয়ে প্রথমদিন কত আয় মির্জাপুরের?

রেকর্ড ভাঙা ওপেনিং ও আয়ের অঙ্ক:

মুক্তি পাওয়ার প্রথম দিনেই শুধু হিন্দি ভার্সনেই ছবিটির আয় দাঁড়িয়েছে ২৪.৬৮ কোটি টাকা (Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী)। ট্রেড বিশেষজ্ঞদের আনুমানিক হিসাবকে (১৮-২০ কোটি) ছাপিয়ে এই বিপুল সাফল্য পেয়েছে ছবিটি।

প্রেক্ষাগৃহে ভিড়: সকালের শো-তে যেখানে ২৬% দর্শকের উপস্থিতি ছিল, দুপুরের দিকে তা বেড়ে দাঁড়ায় ৪১%। ইতিবাচক পর্যালোচনার (Reviews) সৌজন্যে সন্ধ্যা ও রাতের শো-তে দর্শকের উপস্থিতি আরও বহুগুণ বাড়ে।

অন্যতম রেকর্ড: হিন্দি মূল ভার্সন থেকে সিংহভাগ আয় এলেও, তেলুগু ডাব করা ভার্সন থেকে এসেছে মাত্র ১৪ লক্ষ টাকা। মূল ব্যবসা জমেছে ইউপি (UP), বিহার এবং দিল্লি বেল্টে।

স্টারডমের সংজ্ঞা বদল:

সাধারণত ২৫ কোটি বা তার বেশি ওপেনিং ডে কালেকশন দেখা যায় তিন খান (শাহরুখ, সালমান, আমীর), অক্ষয় কুমার বা হৃতিক রোশনের মতো এ-লিস্ট তারকাদের ছবিতে। তবে ‘মির্জাপুর’ প্রমাণ করে দিল ভালো কনটেন্টই আসল রাজা। বড় পর্দায় এসে ছবিটি টেক্কা দিয়েছে সাম্প্রতিক হিট ছবি ‘সাইয়ারা’ (২২ কোটি) এবং ‘আওয়ারাপান ২’ (২১.৫০ কোটি)-কেও। ফলে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল এবং দিব্যেন্দুদের নাম এখন এক ধাক্কায় সেই মেগা-ওপেনিং তারকাদের তালিকায় ঢুকে গেল।

আমাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে তৈরি এই ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং। পঙ্কজ ত্রিপাঠি (কালীন ভাইয়া), আলি ফজল (গুড্ডু পণ্ডিত), দিব্যেন্দু (মুন্না ভাইয়া), রসিকা দুগল ও শ্বেতা ত্রিপাঠির পাশাপাশি ছবিতে রয়েছে বড় চমক। বিক্রান্ত মেসির চরিত্র 'বাবলু পণ্ডিত'-এর জায়গায় এবার দেখা গেছে অভিনেতা জিতেন্দ্র কুমারকে। এছাড়া নতুন সংযোজন হিসেবে নজর কেড়েছেন রবি কিষাণ।

অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং এক্সেল এন্টারটেইনমেন্ট দ্বারা উপস্থাপিত সিনেমাটি মির্জাপুর: সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং, পুনিত কৃষ্ণ রচনা করেছেন এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার প্রযোজনা করেছেন।

আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি এবং দিব্যেন্দু ছাড়াও, ছবিতে জিতেন্দ্র কুমারকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যিনি বিক্রান্ত ম্যাসির বদলে বাবলু পণ্ডিত হিসাবে এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে রবি কিষাণ একটি নতুন মুখের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগাল, শিবা চাড্ডা, রাজেশ তৈলাং, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা শেখর গৌড় এবং শ্বেতা ত্রিপাঠি ওয়েব সিরিজের চরিত্রেরই

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe