...
...
Next Story

Mirzapur: এবার বড় পর্দায় আসছে মির্জাপুর! প্রথম লুকেই চমকে দিলেন কালিন-গুড্ডু-বাবলুরা

Mirzapur: বিগত কিছু বছরে যে ওয়েব সিরিজ মানুষের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম মির্জাপুর। এই সিরিজের চরিত্র থেকে শুরু করে সংলাপ, দর্শকদের কাছে ভীষণ পরিচিত। তবে এবার আর ওটিটি প্ল্যাটফর্মে নয়, গুড্ডু বাবলুরা আসছেন বড় পর্দায়।

Published on: Jun 24, 2026, 19:42:17 IST
Advertisement

Mirzapur: বিগত কিছু বছরে যে ওয়েব সিরিজ মানুষের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম মির্জাপুর। এই সিরিজের চরিত্র থেকে শুরু করে সংলাপ, দর্শকদের কাছে ভীষণ পরিচিত। তবে এবার আর ওটিটি প্ল্যাটফর্মে নয়, গুড্ডু বাবলুরা আসছেন বড় পর্দায়।

এবার বড় পর্দায় আসছে মির্জাপুর!
এবার বড় পর্দায় আসছে মির্জাপুর!

‘মির্জাপুর: দ্যা মুভি’র পোস্টার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে। পোস্টারের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই সিংহাসন, যাকে নিয়ে তৈরি গোটা গল্প। সিংহাসন কি টেনে নিয়ে যাচ্ছে প্রায় পাঁচটি গাড়ি। ধুলো মাখা মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি, সামনে বড় বড় করে লেখা মির্জাপুর। মুক্তির তারিখ ৪ সেপ্টেম্বর।

অন্যদিকে গুড্ডু ভাইয়ার লুক শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘নিরুপায় হয়ে শুরু করেছিলাম কিন্তু এখন মজা পাচ্ছি। বড় পর্দায় গুড্ডু ভাইয়া আসছে আপনারা তৈরি তো?’ মুন্না ভাইয়ার পোস্টারের ক্যাপশনে লেখা, ‘মুন্না ভাইয়ের বহু কাল, এবার বড় পর্দায়। হিন্দি ফিলম কে হিরো হে হাম, কাহা থানা হাম অমর হে।’

বৃহস্পতিবার দুপুর ১২টায় ছবিটির টিজার উন্মোচন করা হবে। ‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং, চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। ছবিটিতে আরও অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, অভিষেক ব্যানার্জী, রসিকা দুগ্গাল, শ্বেতা ত্রিপাঠি, শ্রেয়া পিলগাঁওকর, রবি কিষাণ, শিবা চাড্ডা, রাজেশ তৈলাং এবং কুলভূষণ খরবন্দা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks