বিগ বস বাংলা-র ঘরে পা রাখার পর থেকেই বিতর্কে জীতু কমল। অবশ্য জীতুকে নিয়ে বিতর্কের ঝড় বরাবরের। তবে বিগ বসে যাওয়ার পর তাঁর উপর কখনো চেপেছে ‘ভণ্ড’ তকমা, আবার কখনো ‘দানব’! মনামী থেকে সৌরভ, সহ-প্রতিযোগীদের শারীরিক আঘাত দেওয়ায় বারংবার এসেছেন সমালোচনায়। জীতু-র বিপক্ষে প্রকাশ্যে সরব হয়েছেন একাধিক তারকা। এবার নাম না করে পোস্ট এল মিশমি দাসের পক্ষ থেকে। নেটপাড়ার ধারণা, মিশমিরও ইঙ্গিত জীতুর দিকেই।

মিশমির সেই পোস্টে লেখা রয়েছে, ‘বেশ কদিন ধরে বিগ বস দেখা বন্ধ রেখেছি। এবার মনে হচ্ছে ফেসবুকটাও খোলা বন্ধ করে দিতে হবে! কারণ নিউজফিডে একটা মুখ ভেসে উঠলেই বমি পায়, আর মাথার তাপমাত্রা এমন বেড়ে যায় যে এসি-ও হার মেনে যাবে! নামটা আর বলার কী আছে, সবাই জানে। হেরোর ঠিক উল্টোটা ভাবলেই যার মুখটা ভেসে ওঠে! হেরো’।
তবে মিশমির এই পোস্টে তাঁকে তেড়ে ফুঁড়ে আক্রমণ করেন জীতু ভক্তরা। একজন লেখেন, ‘কতদিন ধরে কোনও কাজ নেই, সিরিয়ালেও আর দেখা যায় না। অথচ আজ ফুটেজের জন্য সেই মানুষটারই সাহায্য নিতে হচ্ছে, যাঁর মুখটাই একসময় তাঁকে কাজ এনে দিত! সত্যিই, ওঁর মতো মহান মনের মানুষ খুব কমই দেখেছি। কত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, কত পরিবারের অন্নসংস্থানের ব্যবস্থা করছেন! আর আমরা JKians-রা সেই মানুষটাকেই মন থেকে ভালোবাসি।’
আরেকজন আবার লেখেন, ‘আপনারও মনে হয় রিচ দরকার? নিন নিন, এই সুযোগে আপনিও একটু রিচ বাড়িয়ে নিন। আপনি বরং একটু আয়নার সামনে দাঁড়ান, দেখবেন তাহলে জীতুদার ছবি দেখলে বমি পাবে না।’
{{/usCountry}}আরেকজন আবার লেখেন, ‘আপনারও মনে হয় রিচ দরকার? নিন নিন, এই সুযোগে আপনিও একটু রিচ বাড়িয়ে নিন। আপনি বরং একটু আয়নার সামনে দাঁড়ান, দেখবেন তাহলে জীতুদার ছবি দেখলে বমি পাবে না।’
{{/usCountry}}শনিবার ও রবিবার দাদার দরবারে চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বেশ কিছু কারণে বকা খান জীতু। বর্তমানে দু ভাগে বিভক্ত গোটা ঘর। একপেশে হয়ে পড়েছেন জীতু ও সৃজলা। যদিও একাংশের মতে, এটা তাঁদের দুজনেরই গেম প্ল্যান। আর দু সপ্তাহ পর বিগ বস বাংলার গ্র্যান্ড ফিনালে। অর্থাৎ ঘর থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে আরও এক সদস্যের। যদিও ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছেন জীতু ও সৌরভ। এখন দেখার সৃজলা, নিরঞ্জন, দুর্নিবার, রাজবীর, মনামী, তনুশ্রীর মধ্যে কার ভাগ্যে শিঁকে ছেড়ে।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।