...
...
Next Story

জন্মদিনে বিগ বসের ঘর থেকে বাদ নিরঞ্জন! ‘তুমি শুধু আমার বন্ধু নও..’, আবেগঘন মিস দত্ত

পুরো পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও আমাকে পাশে পাবে!’— ‘বিগ বস বাংলা’-র প্রতিযোগী নিরঞ্জনের জন্মদিনে আবেগঘন পোস্ট অনুস্মিতা দত্তর! জন্মদিনেই কি বিগ বসের ঘর থেকে বাদ নিরঞ্জন?

Published on: Nov 29, 2026, 20:30:24 IST
Advertisement

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্যতম চর্চিত ও জনপ্রিয় প্রতিযোগী নিরঞ্জন ওরফে লাফটার সেন। রবিবার নেটপ্রভাবীর জন্মদিন। তবে দুর্ভাগ্য়বশত এই দিনেই বিগ বসের ঘর থেকে বিদায় নিচ্ছেন তিনি। বিগ বসের গ্র্যান্ড ফিনালের ঠিক আগে ছিটকে গেলেন নিরঞ্জন। রাজবীর দ্বিতীয় প্রতিযোগী হিসাবে ফিনালের টিকিট পেয়ে গিয়েছেন শনিবার। রবিবারের এপিসোডেও তনুশ্রীর কাছে হার মানতে হবে নিরঞ্জনকে, এমনই বলছে সূত্র।

জন্মদিনে বিগ বসের ঘর থেকে বাদ নিরঞ্জন! ‘শুধু আমার বন্ধু নও..’, আবেগঘন মিস দত্ত
জন্মদিনে বিগ বসের ঘর থেকে বাদ নিরঞ্জন! ‘শুধু আমার বন্ধু নও..’, আবেগঘন মিস দত্ত

জন্মদিনে নিজের ভালোবাসার মানুষদের মাঝে ফিরছেন বিগ বসের ঘরের ‘নাড়ু’। আর বার্থ ডে বয়-কে এদিন বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন তাঁর প্রিয় বন্ধু অনুস্মিতা দত্ত (Anusmita Dutta)। সোশাল মিডিয়ায় ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে ভরা একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি, যা সামনে আসতেই নেটিজেন ও অনুরাগীদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

‘তুমি শুধু বন্ধু নও, আমার পরিবার’— জন্মদিনে নিরঞ্জনকে কী লিখলেন অনুস্মিতা?

নেটপাড়ায় ‘মিস দত্ত’ (Miss Dutta) নামেই পরিচিত অনুস্মিতা তাঁর পোস্টে নিরঞ্জনের প্রতি গর্ব, ভালোবাসা এবং পাশে থাকার অটুট অঙ্গীকার প্রকাশ করেছেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুস্মিতা লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। আমি বলে বোঝাতে পারব না আমি তোমাকে নিয়ে কতটা গর্বিত। ৩ মাস কেটে গেল.. আর প্রতিদিন আমি পর্দায় তোমার এক নতুন রূপ দেখেছি। আমি তোমাকে ভীষণ মিস করি। তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার পরিবার আর পুরো পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। আজ এবং চিরকাল। আমাদের নাড়ু।’

নিরঞ্জন এবং অনুস্মিতার ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব দেখে একটা সময় নেটপাড়ার অনেকেই দু’জনকে ‘কপল’ বা প্রেমিক-প্রেমিকা ভেবে ভুল করতেন। তবে নিজের ব্যক্তিগত জীবন ও সেক্সুয়াল ওরিয়েন্টেশন (sexual orientation) নিয়ে কখনোই রাখঢাক বা গোপনতা রাখেননি নিরঞ্জন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি সমকামী এবং মেকআপ আর্টিস্ট মৈনাক (Mainak)-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনে অনুস্মিতার এই অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ভরা বার্তা এবং শো থেকে বাদ পড়ার জল্পনা— সব মিলিয়ে রবিবার রাতের দিকেই নজর রয়েছে অনুরাগীদের। বিগ বসের ঘরেও নিরঞ্জনের ফ্যামিলি হিসাবে হাজির হয়েছিলেন মৈনাক। তাঁর জীবনে সবচেয়ে কাছের মানুষ মৈনাক, বিগ বসের ঘরেও সে কথা বলতে শোনা গিয়েছে নিরঞ্জনকে। লাফটারসেনকে বিগ বসের ঘরে কতটা মিস করবে দর্শক?

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks