বাংলা বিনোদন দুনিয়ায় একের পর এক চমক লেগেই রয়েছে। তবে এবার ওটিটি-র পর্দায় যে সমীকরণ তৈরি হতে চলেছে, তা এক কথায় ধামাকা! এই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন টেলিভিশনের হার্টথ্রব অভিষেক বসু এবং দর্শকদের নয়নের মণি সৌমিতৃষা কুণ্ডু। একটি আসন্ন নতুন ওয়েব সিরিজে একে অপরের বিপরীতে জুটি বাঁধবেন তাঁরা। হইচই-এর আতঙ্কে দেখা মিলবে দুজনের।

ছোট পর্দায় দুজনেই তুমুল সফল হলেও, এই ফ্রেশ জুটিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। এবার ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
কেমন হবে তাঁদের অন-স্ক্রিন রসায়ন?
আতঙ্ক সিরিজটির গল্প আবর্তিত হবে মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং শৈশবের এক গভীর আতঙ্ককে কেন্দ্র করে। মানুষের ছোটবেলার ট্রমা বা আতঙ্ক বড় বয়সে তাকে কতটা তাড়া করে বেড়াতে পারে, সেই সাইকোলজিক্যাল দিকটিই ফুটে উঠবে এই গল্পে।
সিরিজ়ের মূল চালিকাশক্তি অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র ‘পূর্বা’-র ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। অভিষেকের চরিত্র: পূর্বার বিপরীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান পুরুষ চরিত্র ‘অরিন্দম’-এর ভূমিকায় অভিনয় করবেন অভিষেক বসু।
কেন এই জুটি স্পেশাল?
'মিঠাই' খ্যাত সৌমিতৃষা ইতিপূর্বেও ওটিটি এবং বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর সৌমিতৃষাকে ছোটপর্দায় দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা রয়েছে তাঁর ভক্তরা। মাঝে দেবের প্রধান ছবিতে নায়িকা হিসেবে বড়পর্দায় সফল ডেবিউ এবং ওটিটি-র কাজ সেরে নিয়েছেন অভিনেত্রী। প্রশংসিত সৌমিতৃষার কালরাত্রি সিরিজের দুই সিজনই। এবার আতঙ্ক নিয়ে আসছেন নায়িকা।
অন্যদিকে 'ফুলকি' বা 'গঙ্গারাম' খ্যাত অভিষেক বসু তাঁর দুর্দান্ত অভিনয় এবং ডান্সিং স্কিল দিয়ে বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন। একদিকে সৌমিতৃষার মিষ্টি অথচ জোরালো অভিনয়, আর অন্যদিকে অভিষেকের ড্যাশিং পারসোনালিটি— এই দুইয়ের মেলবন্ধনে ‘অরিন্দম ও পূর্বা’র রসায়ন ওটিটির পর্দায় কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার।
{{/usCountry}}অন্যদিকে 'ফুলকি' বা 'গঙ্গারাম' খ্যাত অভিষেক বসু তাঁর দুর্দান্ত অভিনয় এবং ডান্সিং স্কিল দিয়ে বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন। একদিকে সৌমিতৃষার মিষ্টি অথচ জোরালো অভিনয়, আর অন্যদিকে অভিষেকের ড্যাশিং পারসোনালিটি— এই দুইয়ের মেলবন্ধনে ‘অরিন্দম ও পূর্বা’র রসায়ন ওটিটির পর্দায় কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার।
{{/usCountry}}শৈশবের আতঙ্ক আর রহস্যের এই টানটান গল্পে অভিষেক ও সৌমিতৃষার নতুন কেমিস্ট্রি দর্শকদের যে এক নতুন অভিজ্ঞতার স্বাদ দেবে, তা বলাই বাহুল্য!