...
...
Next Story

উত্তম কুমারকে দেখেই কেঁদে ফেলেছিলেন মিঠুন, তারপর যা হয়েছিল তা কল্পনার অতীত

উত্তম কুমারের জন্মশতবর্ষে একত্রিত হয়েছিলেন রাজনৈতিক এবং রূপলি দুনিয়ার একাধিক ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, দেব, জিৎ, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল সহ আরও অনেক তারকা।

Published on: Sep 5, 2026, 19:00:47 IST
Advertisement

উত্তম কুমারের জন্মশতবর্ষে একত্রিত হয়েছিলেন রাজনৈতিক এবং রূপলি দুনিয়ার একাধিক ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, দেব, জিৎ, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল সহ আরও অনেক তারকা।

উত্তম কুমারকে দেখেই কেঁদে ফেলেছিলেন মিঠুন
উত্তম কুমারকে দেখেই কেঁদে ফেলেছিলেন মিঠুন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তম কুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের সেই স্মৃতি তুলে ধরলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেন, ‘প্রথম যেদিন উত্তম কুমারকে আমি দেখেছিলাম সেদিন আমি একদৃষ্টে ওঁর দিকে তাকিয়ে ছিলাম। উনি হয়তো বুঝতে পেরেছিলেন। কিছুটা হয়তো অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর উনি আমার কাছে এসে বললেন, আপনি আমার দিকে কেন তাকিয়ে আছেন এইভাবে?’

আরও পড়ুন: ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

উত্তম কুমারের এই কথার উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, তিনি একেবারেই বিশ্বাস করতে পারছেন না যে তিনি সামনে থেকে উত্তম কুমারকে দেখছেন। সেদিন প্রথম দর্শনেই রীতিমতো কেঁদে ফেলেছিলেন মিঠুন। মিঠুনকে কাঁদতে দেখে উত্তম কুমার জিজ্ঞাসা করেছিলেন মিঠুন অভিনয় করেন কিনা। হ্যাঁ বলায় তাঁর সঙ্গে দেখা করতে বলেন উত্তম কুমার।

এমন দেখা করতে অনেকেই বলেন তাই মিঠুন তখন বুঝতে পারেননি যে আগামী দিনে তার জন্য ঠিক কী অপেক্ষা করছে। নির্ধারিত সময়ে উত্তম কুমারের সঙ্গে দেখা করতেই উত্তম কুমার নিজের পরিচালিত ছবি ‘কলঙ্কিনী কঙ্কাবতী’ সিনেমায় মিঠুন চক্রবর্তীকে অভিনয় করার সুযোগ করে দেন। মিঠুন বুঝতে পারেন ধীরে ধীরে তিনি আগামী দিনের সুপারস্টার হওয়ার পথে এগোচ্ছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe