...
...
Next Story

Mithun-Maldasa: বিয়ের ৮ বছর পরও নিঃসন্তান! নাতি-নাতনি নিয়ে চাপ দেন না শ্বশুর, জানালেন মিঠুনের বউমা মালদাসা

পর্দায় শক্রুদের ত্রাস, রাজনীতির মাঠে বিপক্ষের ঘাম ছোটান মিঠুন চক্রবর্তী। বাড়ির অন্দরমহলে তিনি কেমন মানুষ? ফাঁস করলেন বউমা।

Published on: May 1, 2026, 17:17:04 IST
Advertisement

রুপোলি পর্দার ‘ডিস্কো ড্যান্সার’ বা রাজনৈতিক মঞ্চের ‘মহাগুরু’— মিঠুন চক্রবর্তীকে আমরা বিভিন্ন মেজাজে দেখেছি। কিন্তু ঘরের অন্দরে তিনি কেমন শ্বশুরমশাই? সেই ব্যক্তিগত রসায়ন নিয়েই এবার মুখ খুললেন তাঁর পুত্রবধূ তথা অভিনেত্রী মাদালসা শর্মা। মহাক্ষয় চক্রবর্তীর ঘরণী স্পষ্ট জানালেন, সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত বিষয়ে মিঠুন বা শ্বশুরবাড়ির কেউই তাঁর ওপর কোনো রকম চাপ সৃষ্টি করেন না।

বিয়ের ৮ বছরেও নেই সন্তান! নাতি-নাতনি নিয়ে চাপ দেন না শ্বশুর, জানাল মিঠুনের বউমা
বিয়ের ৮ বছরেও নেই সন্তান! নাতি-নাতনি নিয়ে চাপ দেন না শ্বশুর, জানাল মিঠুনের বউমা

ব্যক্তিগত পরিসরে মিঠুন:

মাদালসা জানান, বাইরে থেকে মিঠুন চক্রবর্তীকে গম্ভীর মনে হলেও পরিবারের সদস্যদের স্বাধীনতার বিষয়ে বিশেষত নারী স্বাধীনতার ব্যাপারে তিনি অত্যন্ত উদার। বর্তমান সমাজে অনেক পরিবারেই বিয়ের পর সন্তান নেওয়ার জন্য পুত্রবধূর ওপর এক ধরনের সামাজিক বা পারিবারিক চাপ তৈরি করা হয়। কিন্তু চক্রবর্তী পরিবার এ ক্ষেত্রে ব্যতিক্রম। মাদালসা বলেন, ‘শ্বশুরমশাই (মিঠুন) সবসময় আমার কেরিয়ার এবং ইচ্ছাকে সম্মান করেন। আমরা কখন মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নেব, তা সম্পূর্ণ আমাদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।’

প্রসঙ্গত, ২০১৮ সালে মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর সঙ্গে বিয়ে হয় মালদাসার। তারপর ৮ বছর কেটেছে, এখনও মাতৃত্বকে আলিঙ্গন করেননি অভিনেত্রী।

কেরিয়ারকে প্রাধান্য:

টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ মাদালসা। নিজের কাজ নিয়ে তিনি এখন ভীষণ ব্যস্ত। মাদালসার কথায়, মিঠুন চক্রবর্তী সবসময় তাঁকে নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের পরিচয় তৈরি করতে উৎসাহিত করেন। ‘তিনি কোনওদিন আমাকে বা মিমোহকে বলেননি যে এবার আমাদের পরিবার বাড়ানো উচিত। বরং তিনি চান আমরা যেন নিজেদের জীবনে খুশি থাকি এবং কাজ নিয়ে এগিয়ে যাই,’— দাবি অভিনেত্রীর। মিঠুনের তিন পুত্র- মিমো, উষ্ময় এবং নমশিরু। এবং এক দত্তক কন্যা রয়েছে। নাম দিশানি।

মাদালসা ও মহাক্ষয়ের বিয়ের বেশ কয়েক বছর পার হয়ে গেলেও এই দম্পতি নিজেদের শর্তে জীবন কাটাতে পছন্দ করেন। চক্রবর্তী পরিবারের এই আধুনিক ও মুক্তমনা মানসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরাও। একজন মেগাস্টার হয়েও বাড়ির বৌমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করার এই দৃষ্টান্ত সত্যিই বিরল।

মাদালসা বর্তমানে তাঁর অভিনয় জীবন এবং বৈবাহিক জীবন— দুইই দারুণভাবে উপভোগ করছেন। আর এই যাত্রায় ঢাল হয়ে তাঁর পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং ‘মিঠুনদা’। ছোটপর্দায় পরিচিত মুখ মালদাসা। অনুপমা সিরিয়ালে তাঁর অভিনয় দর্শক মনে দাগ কেটেছিল। নিজের শর্তেই সেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন মিঠুনের পুত্রবধূ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe