...
...
Next Story

Mithun-SRK-Amitabh: ‘ওরা এখন আর নেই,’ শাহরুখ-বচ্চনের নাম শুনে বিরক্ত মিঠুন! বিজেপি-র বঙ্গে প্রথম ছবি উৎসবের তোড়জোর

‘তাঁরা ছিলেন এখন আর কেউ নেই….’, শাহরুখ-মিঠুনের নাম শুনেই বিরক্ত মিঠুন। ছবি উৎসবে মমতার-চিহ্ন রাখতে না-রাজ মহাগুরু।

Published on: Nov 2, 2026, 10:00:37 IST
Advertisement

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এর উদ্বোধনী মঞ্চ মানেই চলচ্চিত্রপ্রেমীদের কাছে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের দেখার বিশেষ অভিজ্ঞতা। বিগত বছরগুলোতে নেতাজি ইন্ডোরের মঞ্চে তাঁদের উপস্থিতি চলচ্চিত্র উৎসবের জৌলুস বাড়িয়ে দিত। বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে সবকিছুই। তার প্রভাব ছবি উৎসবেও। বিজেপি ক্ষমতায় আসবার পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম চলচ্চিত্র উৎসব। রবিবার নন্দনে আনুষ্ঠানিকভাবে সামনে এল কিফ-এর নতুন লোগো।

‘ওরা এখন নেই,’ শাহরুখ-বচ্চনের নাম শুনে বিরক্ত মিঠুন! বিজেপি-র বঙ্গে প্রথম KIFF
‘ওরা এখন নেই,’ শাহরুখ-বচ্চনের নাম শুনে বিরক্ত মিঠুন! বিজেপি-র বঙ্গে প্রথম KIFF

নীল সরে কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো এখন গেরুয়াময়। যা ডিজাইন করেছেন সন্দীপ রায়। গোটা অনুষ্ঠান যজ্ঞের দায়িত্ব ছিল চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তীর কাঁধে। হাজির ছিলেন জিৎ-প্রসেনজিৎ-হিরণরা। অনুষ্ঠানের তাল কাটল বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এক মন্তব্যকে ঘিরে। যার জেরে ক্ষুব্ধ শাহরুখ-অমিতাভ ভক্তরা।

কী বলেছেন মিঠুন চক্রবর্তী?

আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ-অমিতাভ আসবেন কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে বেজায় বিরক্তির সুরে মহাগুরু বলেন, ‘তাঁরা ছিলেন এখন আর কেউ নেই’। শাহরুখ এবং বচ্চন দুজনের নাম শুনেই একই কথা রিপিট করেন মিঠুন। তিনি জানিয়েছেন, এবারের চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকায় থাকবে রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াতের মতো সুপারস্টাররা।

একসময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শাহরুখ খান। নাড়ির টান না থাকলেও কলকাতার সঙ্গে শাহরুখ জড়িয়ে আছেন ওতোপ্রোতভাবে। অন্য়দিকে অমিতাভ বচ্চন বাংলার জামাই। তবে বচ্চন পরিবারের মমতা-ঘনিষ্ঠতার কথা কারুর অজানা নয়। সে কারণেই কি এই বিরক্তি?

ড্যামেজ কন্ট্রোলে জিৎ-প্রসেনজিৎ

একই প্রশ্ন প্রসেনজিৎ-জিতের কাছে রাখা হলে, তাঁরা অবশ্য খানিক রেখেঢেকে উত্তর দেন। প্রসেনজিৎ স্পষ্ট করেন শারীরিক ধকলের জেরে বচ্চন নিজেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল না হওয়ার ইচ্ছে অতীতে প্রকাশ করেছেন। শাহরুখকে নিয়ে অবশ্য কোনওরকম মন্তব্য় করেননি বুম্বাদা।

বিতর্কের শেষ এখানেই নয়, এদিন নন্দনের দেওয়ালে খদিত ফলক থেকে মুছে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সব মিলিয়ে পুরোনো সব স্মৃতি মুছে ফেলে নতুনভাবে চলচ্চিত্র উৎসব সাজাতে চাইছেন মিঠুন।

আগামি ১৬ই ডিসেম্বর থেকে শুরু ছবি উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিক্টোরিয়ায়। এবারের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। ছবি উৎসব চলবে ২৩শে ডিসেম্বর পর্যন্ত।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks