রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে কন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন (Laughtersane)-এর সেক্সুয়ালিটি ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সহ-প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্য়ায়ের করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। জয়িতার এই আচরণকে কুরুচিকর আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে ফেটে পড়েছেন লাফটার সেনের অগণিত অনুরাগী ও সাধারণ দর্শকরা।

কী ঘটেছিল বিগ বসের ঘরে?
শোয়ের একটি পর্বে কনন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন জয়িতাকে হাইজেন বজায় রেখে ফল কটার অনুরোধ করে। তিনি জানান, খোলা হাতে জয়িতা তরমুজ কাটায়, তিনি ফল খেতে পারেননি। জয়িতা সাফ জানান, তিনি হাত ধুয়ে ওয়াটারমেলন (তরমুজ) কেটেছেন। বিগ বস গ্লাভস দেয়নি, সুতরাং তাঁর পক্ষে বাড়তি কিছু করা সম্ভব নয়। এতেও থামেনি বিতর্ক। পরে লাফটারসেন (নিরঞ্জন মণ্ডল)কে নিয়ে কথা বলবার সময়, তাঁর নাম উল্লেখ না করে তাঁকে ‘ওই অমনি হাত করা ছেলেটা’ (মেয়েলি বা গে হওয়ার ইঙ্গিত) বলে উপহাস করার পাশাপাশি নিজেকে অত্যন্ত ‘হাই ক্লাস’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন জয়িতা। গোটা ঘটনা ঘটে রান্নাঘরে মানামীর সামনে। নায়িকা অবশ্য সরাসরি প্রতিবাদ জানিয়ে বলেন, ওইভাবে তিনি কাউকে সম্বোধন করতে পারেন না।
বিতর্ক ও নেটিজেনদের ক্ষোভের কারণ:
নেটিজেনদের একাংশ আঙুল তুলেছেন জয়িতার ডাবল স্ট্যান্ডার্ডের দিকে। সৃজলাপ সঙ্গে কথোপকথনের সময় যিনি ছেলে-মেয়ের সমতা, পুরুষদের সামাজিক চাপ ও প্রোগ্রেসিভ চিন্তা নিয়ে কথা বলছিলেন, তিনি নিজেই কীভাবে অন্য একজন ক্রিয়েটরের সেক্সুয়ালিটি নিয়ে প্রকাশ্যে ঠাট্টা করতে পারেন?
আসল ‘ক্লাস’ আচরণে: ভক্তদের মতে, নিজেকে ‘হাই ক্লাস’ দাবি করলেই ক্লাস প্রমাণ হয় না, বরং অন্যকে কীভাবে সম্মান দেওয়া হচ্ছে সেটাই আসল পরিচয়। কাউকে ছোট করে হাসানো কোনও ব্যক্তিত্বের লক্ষণ নয়।
{{/usCountry}}আসল ‘ক্লাস’ আচরণে: ভক্তদের মতে, নিজেকে ‘হাই ক্লাস’ দাবি করলেই ক্লাস প্রমাণ হয় না, বরং অন্যকে কীভাবে সম্মান দেওয়া হচ্ছে সেটাই আসল পরিচয়। কাউকে ছোট করে হাসানো কোনও ব্যক্তিত্বের লক্ষণ নয়।
{{/usCountry}}কলকাতা থেকে কান-এর যাত্রা: জয়িতা না চিনলেও লাফটার সেন কেবল একজন সাধারণ ক্রিয়েটর নন। ‘মিচো সিরিজ’, ‘মিতাশ্রী আন্টি’, ‘বাাবলু’, ‘মেজো বউ’ ও ‘ছোট বউ’-এর মতো জনপ্রিয় চরিত্রের মাধ্যমে তিনি লাখ লাখ মানুষের আবেগ হয়ে উঠেছেন। তাঁর কন্টেন্টে হাসির অন্তরালে থাকে বাস্তবসম্মত বার্তা। পাশাপাশি, সম্প্রতি হইচই-এর ‘বীরঙ্গনা’ সিরিজ থেকে শুরু করে ‘কলকাতা টু কান’ (Cannes)-এর যে সাফল্য তিনি অর্জন করেছেন, তার নেপথ্যে রয়েছে কঠিন পরিশ্রম ও প্রতিভা, সে কথা মনে করান তাঁর ভক্তরা।
প্রসঙ্গত, নিজের সেক্সুয়ালিটি কোনওদিনই লুকোননি নিরঞ্জন। নিজের সমকামিতা কিংবা প্রেমিক থাকার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। শুধু লাফটার সেন নয়, অপর ইনফ্লুয়েন্সার তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ জয়িতার।
বুধবারের প্রোমোতে দেখা গিয়েছে, জয়িতা সরাসরি অভিযোগ করছেন- ‘সায়ক আমাকে ফিজিক্যালি অ্য়াবিউস করেছে, তুমি একটা মেয়েকে আঘাত করতে পারো না’।
প্রোমোতে দেখা গিয়েছে কোনও একটা জিনিস নিয়ে কাড়াকাড়ি চলছিল সায়ক ও জয়িতার মধ্যে। সায়ক জানান, ‘কোথায় অ্য়াবিউস করলাম? কাকে বলে অ্যাবিউস করা, আমার রক্ত এখনও বেরোচ্ছে’। এই ঝামেলার শেষ কোথায়? সেটাই দেখবার।