পরমব্রতর পরিচালনায় সিরিজে ডেবিউ মোহনার! ‘রক্তফলক’-এ আর কে কে থাকছেন? মুক্তি কবে?

পরমব্রত ও হইচইয়ের যৌথ প্রচেষ্টায় বাংলা সিরিজ জগতে অলৌকিক তথা মাইথোলজিক্যাল হরর যে অন্য মাত্রা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এবার ফের এই হইচই-পরম জুটি আনতে চলেছে আরও একটি মাইথোলজিক্যাল হরর সিরিজ ‘রক্তফলক’।

Published on: Apr 10, 2026, 10:10:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'ভোগ' দিয়ে একসময় হইচই ফেলে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাছাড়াও একাধিক হরর সিরিজ হইচইয়ের হাত ধরে উপহার দিয়েছেন দর্শকদের। পরমব্রত ও হইচইয়ের যৌথ প্রচেষ্টায় বাংলা সিরিজ জগতে অলৌকিক তথা মাইথোলজিক্যাল হরর যে অন্য মাত্রা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এবার ফের এই হইচই-পরম জুটি আনতে চলেছে আরও একটি মাইথোলজিক্যাল হরর সিরিজ ‘রক্তফলক’।

পরমব্রতর পরিচালনায় সিরিজে ডেবিউ মোহনার! ‘রক্তফলক’-এ আর কে কে থাকছেন? মুক্তি কবে?
পরমব্রতর পরিচালনায় সিরিজে ডেবিউ মোহনার! ‘রক্তফলক’-এ আর কে কে থাকছেন? মুক্তি কবে?

আরও পড়ুন: সোনু নিগমের বাড়িতে ১৫ বছর পর অরিজিৎ! কোনও বিশেষ চমক দিতে চলেছেন তাঁরা?

অভীক সরকারের লেখা ‘ভোগ’ নিয়ে এসেছিলেন পরম তা দর্শকদের মধ্যেও বেশ সারা ফেলে দিয়েছিল। আর এবার তিনি অভীক সরকারের ‘রক্তফলক’ নিয়ে কাজ করেছেন। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও মোহনা মাইতিকে।

আরও পড়ুন: 'মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়…', রাহুলের অকাল প্রয়াণে টলিপাড়াকে প্রিয়াঙ্কার বার্তা

সিরিজে শাশ্বতকে তান্ত্রিক পণ্ডিত 'আগমবাগীশ'-এর ভূমিকায় দেখা যাবে। কনীনিকার চরিত্রের নাম 'মায়ারাণী', অর্জুনকে 'শ্যাম' ও 'টেনিয়া' চরিত্রে দেখা যাবে। তাছাড়াও এই গল্প এই চরিত্রটির পূর্বজন্মের প্লট থাকার কারণে 'বজ্রকেতু'র ভূমিকাতেও দেখা মিলবে নায়কের। সিরিজে মোহনার চরিত্রের নাম 'তিতলি'।

‘রক্তফলক’-এর গল্প

গল্পে তিতলি ও তার দুই বোন ধূর্ত টেনিয়ার ফাঁদে পড়ে। সেই সময় তান্ত্রিক পণ্ডিত আগমবাগীশ একটা রক্তফলকের সঙ্গে জড়িয়ে থাকা হাজার বছরের পুরনো এক অভিশাপের ব্যাপারে জানতে পারে।

শাশ্বত চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও মোহনা মাইতি
শাশ্বত চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও মোহনা মাইতি

টেনিয়া বাইরে আকর্ষণীয়, কিন্তু তার ভিতরে লুকিয়ে একরাশ অন্ধকার। গল্প যত এগোয়, ততই স্পষ্ট হয় যে, এই চরিত্র কোনও সাধারণ মানুষ নয়, বরং সোমপুরা মহাবিহারে ঘটে যাওয়া এক ঘটনার পর দীর্ঘদিনের অভিশাপের অংশ। গল্পে সোশ্যাল মিডিয়ায় তিতলর সঙ্গে পরিচয় হয় এক রহস্যময় ব্যক্তির আর সেই হল টেনিয়া। আর সেই সম্পর্কই ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় বিপদে। শুধু সে নয়, তার বোনেরাও সেই বিপদে জড়িয়ে পড়ে। তারপর তাঁদের জীবন কোন খাতে বইবে? সেই বিপদ থেকে কি আদৌও উদ্ধার পাবে তারা? নাকি অভিশাপের অন্ধকারে চিরতরে হারিয়ে যাবে? তারই উত্তর মিলবে হইচইয়ের আসন্ন সিরিজ 'রক্তফলক'-এ। সিরিজটি চলতি বছরের ১ মে মুক্তি পাবে। সিরিজে চিত্রনাট্য লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী।