...
...
Next Story

Molee Chakraborty: সায়নীর ফেক অ্যাকাউন্ট থেকে সমানে আসছে নোটিফিকেশন, 'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির

Molee Chakraborty: পরিচালক অনীক দত্তর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সায়নী চক্রবর্তীর অকাল মৃত্যুর খবর শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে।

Published on: Jun 16, 2026, 13:09:02 IST
Advertisement

Molee Chakraborty: পরিচালক অনীক দত্তর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সায়নী চক্রবর্তীর অকাল মৃত্যুর খবর শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে। একটা মেয়ে, যে কিনা কয়েক ঘন্টা আগেও হাসিমুখে ভিডিও পোস্ট করেন, সে কীভাবে আচমকা না ফেরার দেশে চলে গেল তা নিয়ে সোশ্যাল মিডিয়া ইউজারদের মনে উকি দিয়েছিল হাজার প্রশ্ন।

'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির
'বাঁচতে দিন...', কাতর আর্তি মলির

পরবর্তী সময়ে জানা যায়, মৃত্যুর কিছু ঘন্টা আগে প্রেমিকের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এসেছিলেন সায়নী। তারপরেই নিয়ে নেন এমন চরম সিদ্ধান্ত। সুন্দরীর দিদির এমন করুণ পরিণতি যেন কিছুতেই মানতে পারেননি সায়নীর অনুরাগীরা। কিন্তু বড় মেয়েকে হারিয়ে যখন ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করছেন মলি এবং তার গোটা পরিবার, ঠিক তখনই যেন আরও একটি ধাক্কা খেলেন তাঁরা।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মলি চক্রবর্তী জানান, তিনি এবং তাঁর গোটা পরিবার নিজেদের আস্তে আস্তে সামলানোর চেষ্টা করছেন। যদিও এই ক্ষত কখনও মিটবে না, তাও কোনওভাবে গোটা পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেই জনৈক এক ব্যক্তির কর্মকাণ্ডে ভীষণভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার।

সায়নীর মায়ের বক্তব্য অনুযায়ী, মেয়ের মৃত্যুর পর থেকে তিনি আর তেমন ভাবে ফোন দেখতে পারেন না। তবে গতকাল যখন তাঁর ছোট মেয়ে ফোন দেখছিল ঠিক তখনই সায়নী চক্রবর্তী অর্থাৎ মলি চক্রবর্তীর বড় মেয়ের নামের একটি অ্যাকাউন্ট থেকে তাদের ছবিতে লাইকর নোটিফিকেশন আসে।

খুব স্বাভাবিকভাবেই এখন গোটা পরিবারের মানসিক অবস্থা একেবারেই ভালো নয় তাই প্রথম ঝটকায় সকলে ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। পরে বোঝা যায়, সায়নী চক্রবর্তীর ছবি এবং নাম দিয়ে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করেন কোনও এক সোশ্যাল মিডিয়া ইউজার। শুধু তাই নয়, সেই অ্যাকাউন্ট থেকে ক্রমাগত মলি চক্রবর্তীর ভিডিও এবং ছবিতে লাইক আসে।

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

ভিডিয়োয় কাঁদতে কাঁদতে মলি চক্রবর্তী একটাই আবেদন জানান, সায়নীকে হারিয়ে এমনিতেই গোটা পরিবার শেষ হয়ে গিয়েছে। এইভাবে যেন তাঁদের আর কষ্ট না দেওয়া হয়। সায়নীর নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে এইভাবে যেন আর তাদের উত্যক্ত না করা হয়। সকলের কাছে হাতজোড় করে এই একটাই আবেদন করেছেন মলি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks