ফের বিপর্যয় নেমে এল মলির জীবনে, সন্তানহারা হলো সুন্দরী, বাকরুদ্ধ নেটপাড়া

খুব সম্প্রতি বড় মেয়ে সায়নীকে হারিয়েছেন মলি চক্রবর্তী। বড় সন্তানকে হারানোর কষ্ট বুকে নিয়েই জীবন অতিবাহিত করছেন তিনি। কিন্তু সেই আনন্দ, সেই উচ্ছাস সবকিছুই চলে গিয়েছে।

Published on: Jul 12, 2026, 13:57:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি বড় মেয়ে সায়নীকে হারিয়েছেন মলি চক্রবর্তী। বড় সন্তানকে হারানোর কষ্ট বুকে নিয়েই জীবন অতিবাহিত করছেন তিনি। কিন্তু সেই আনন্দ, সেই উচ্ছাস সবকিছুই চলে গিয়েছে। এখন শুধুই গতেবাঁধা জীবন অতিক্রান্ত করছেন তিনি। সবটুকু সামলে যখন তিনি আবার পোষ্যদের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছেন ঠিক তখনই এলো আরও একটি দুঃসংবাদ।

সন্তানহারা হলো সুন্দরী
সন্তানহারা হলো সুন্দরী

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কাঁদতে কাঁদতে মলি বলেন, ‘আমি জানি না এই খবরটা আপনাদের কিভাবে দেব। ঘটনাটা দিন চারেক আগে ঘটেছে কিন্তু আমি এখনও বলে উঠতে পারিনি। আমি শুধু এটুকুই বলবো যে আমি যে কষ্ট পেয়েছি ঠিক সেই কষ্টই এখন পাচ্ছি সুন্দরী। বাকিটা আপনারা বুঝে নিন।’

আরও পড়ুন: মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

এরপর চারদিন আগের ঘটনার কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে মলি বলেন, ‘কিছুদিন আগে সুধা হাইরোডে উঠে গিয়েছিল। ওখানেই অ্যাক্সিডেন্ট হয়। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছু করা যায়নি। আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সুন্দরীর কাজে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি ঠিকই কিন্তু ওর মন ভালো নেই। আমি তো বুঝতে পারছি ও কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।’

পরপর এমন দুটি আঘাত মানতে পারা ভীষণ কষ্ট, খুব স্বাভাবিকভাবেই মলি সহ বাড়ির প্রত্যেকে ভেঙে পড়েছেন মানসিকভাবে। অন্যদিকে সুন্দরীর দিদি অর্থাৎ সায়নীর মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ। সায়নীর বাড়ির তরফ থেকে সায়নীর প্রেমিক এবং গোটা পরিবারের বিরুদ্ধে থানায় এফ আই আদায় করা হয়েছে। ঘটনায় তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

প্রসঙ্গত, সায়নীর মৃত্যুর পর তার মা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে সায়নী মন মরা ছিল। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন সে প্রেমিকের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। জিজ্ঞাসা করলেও কিছু বলেনি। কিন্তু তার জন্য যে সে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসবে তার স্বপ্নেও ভাবতে পারেনি কেউ।