বিগত কয়েকদিন ধরেই বেশ টালমাটাল দেশের রাজনৈতিক পরিস্থিতি। নিট প্রশ্নপত্র ফাঁস, তা নিয়ে দেশের পড়ুয়াদের প্রতিবাদ, পুলিশের সঙ্গে বিরোধ, সরকারের সঙ্গে মতানৈক্য-- সব মিলিয়ে স্পষ্টতই দু ধরনের মতবাদ লক্ষ করা যাচ্ছে। বহু তারকা সরকারের বিরোধিতা করেছেন প্রকাশ্যে। যেই কারণে ট্রোলের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। এবার সেই তালিকায় জুড়ল আরও একটা নাম, গায়িকা মোনালি ঠাকুর।

মোনালি একটি ভিডিয়ো শেয়ার করে জানান যে, বিগত কয়েকদিন ধরে ভিতরে ভিতরে এতটাই অস্থির হয়েছিলেন যে, গান গাইতে অবধি পারছিলেন না ঠিক করে। বহুবার চেষ্টা করেছেন নিজের মনের কথা ভিডিয়োবার্তার মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরবেন, কিন্তু ব্যর্থ হন।
মোনালিকে বলতে শোনা যায়, ‘অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আমি একটা ভিডিয়ো বানাব, কিছু বলব। কিন্তু যতবার ক্যামেরা অন করছিলাম, বলার চেষ্টা করছিলাম, সব অপ্রীতিকর কথাই বের হচ্ছিল। ভিতরে অনেক রাগ, বিরক্তি, অস্বস্তি জমা হয়ে আছে। আমি নিশ্চিত আমাদের দেশের অনেকেই এরকমটাই অনুভব করছেন। এই দেশ যেন ক্রমাগত ভয়, ভীতি প্রদর্শন, অবহেলা, অসম্মান আর বিদ্বেষের পরিবেশ তৈরি করে চলেছে। এসবই দিন দিন আরও বাড়ছে, সমস্যার শিকড় আরও গভীরে যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক এবং ভয়ঙ্কর।’
মোনালি তাঁর ভিডিয়োতে আরও বলেন, ‘আমি আমার নিজের মতামত প্রকাশ করতে শুরু করলাম, যেটা করা আমার মৌলিক অধিকার, তখন আমাকে চুপ করানোর চেষ্টা করা হলো। আমাকে আক্রমণ করা হলো। কিছু বললেই আমার যোনি-তে পৌঁছে যাচ্ছে, আমার মায়ের যোনিকেও ছাড়ছে না এরা। আর হ্যাঁ এদের ক্ষমা করার কোনো ইচ্ছেই আমার নেই।’ একটি পর্যায়ে জেন জি-কে ধন্যবাদ জ্ঞাপন করতেও দেখা যায় তাঁকে।
আর ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে গায়িকা লেখেন, ‘আমি ভারতীয় নাগরিক, এই দেশেই আমার জন্ম’।
{{/usCountry}}আর ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে গায়িকা লেখেন, ‘আমি ভারতীয় নাগরিক, এই দেশেই আমার জন্ম’।
{{/usCountry}}আর পোস্টটি আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কেউ গায়িকার পক্ষে তো কেউ বিপক্ষে। একজন মোনালির উদ্দেশে লেখেন, ‘শত্রুরা দেশের বাইরে না, দেশের ভিতরে।’ তবে এই কমেন্টকারীকে উদ্দেশ্য করে পালটা একজন লেখেন, ‘ওহ! ওহ! অন্ধভক্ত! বিজেপির বিরুদ্ধে বললেই নাকি ভারতের বিরুদ্ধে বলা! আরে ভাই, হনুমানজিকে যখন নাচানো হয়েছিল, তখন কি তোমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগেনি? ফেকুচাঁদের ছেলে!’
আরেকটি কমেন্টে লেখা হয়, ‘আজ থেকে আপনি আমার অপছন্দের তালিকায়।’ আরেকজন আবার লেখেন, ‘আমার মনে হয় আমরা আলাদা দুই ভারতে বাস করি। বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গই আমার কাছে ভারতের অন্য অনেক জায়গার চেয়ে এতদিন বেশি আতঙ্কের ছিল। তাই যারা বছরের বেশিরভাগ সময় ভারতের বাইরে থাকেন, তাঁদের মুখে ভারতের বাস্তবতা নিয়ে জ্ঞান দিতে দেখলে একটু হাসিই পায়।’
মোনালি এই ভিডিয়োটি বানানোর মাঝে বার দুয়েক তাঁর বাড়ির কাছাকাথি চলা কোনো জায়গায় নির্মাণকাজ চলার আওয়াজও ভেসে আসে। যাতে বিরক্তি প্রকাশ করে গায়িকাকে বলতে শোনা যায়, ‘আমাদের দরকার গঠনমূলক চিন্তা, অর্থহীন কংক্রিটের জঙ্গল নয়। চারদিকে শুধু বিল্ডিং তৈরি করলেই উন্নয়ন হয় না। শহরগুলোর কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, কোনো স্বচ্ছ দৃষ্টিভঙ্গিও নেই।’