...
...
Next Story

Sohini Sarkar:‘মিষ্টি খেলে খুব খুশি হয়,ওর লাথি খুব এনজয় করছি’,স্বামীর সঙ্গে হবু সন্তানের অদ্ভুত মিলের কথা জানালেন সোহিনী

Sohini Sarkar: প্রেগন্য়ান্সির একদম শেষ পর্যায়ে রয়েছেন সোহিনী। তবু কাজ থেকে বিরতি নেননি। কাজের ফাঁকেই প্রতি মুহূর্তে গর্ভস্থ সন্তানের লাথির হিসাব রাখছেন।

Published on: Sep 11, 2026, 10:28:20 IST
Advertisement

কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, শারদীয় পুজো আসার আগেই টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের কোল আলো করে আসতে চলেছে তাঁর ও সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান। মাতৃত্বের এই বিশেষ এবং সুন্দর সময়টা চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। তবে আনন্দের পাশাপাশি প্রথমবার মা হওয়ার যে হালকা উদ্বেগ ও সচেতনতা থাকে, সে কথা লুকোননি তিনি।

‘মিষ্টি খেলে খুব খুশি হয়, ওর লাথি খুব এনজয় করছি’,
‘মিষ্টি খেলে খুব খুশি হয়, ওর লাথি খুব এনজয় করছি’,

অন্তঃসত্ত্বা অবস্থার এই মিষ্টি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে সোহিনী বলেন, ‘আমি খুব এনজয় করছি। তবে কোনও সময় যদি মনে হয় বাচ্চার নড়াচড়া বা কিক একটু কম হচ্ছে, তখনই মনে চিন্তা জাগে—তাহলে কি আমার কিছু অসুবিধা হচ্ছে? ডাক্তার বলেছেন বিষয়টা একটু মনিটর করতে। সবসময় বাঁ দিকে পাশ হয়ে শুতে বলা হয়, যাতে রক্ত চলাচল ভালো হয়। আর ওই পজিশনে শুলেই কিকটাও বেশি করে মারে।’

হবু সন্তানের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে হাসিমুখেই স্বামী শোভনের সঙ্গে তার মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী। রসিকতা করে সোহিনী জানান, "যদি মিষ্টি একটু খাওয়া হয়, অমনি দেখা যায় ও পেটের ভেতর খুব খুশি হচ্ছে! নড়াচড়া বেড়ে যায়। তাই খাওয়া-দাওয়ার দিক থেকে ও পুরো শোভনের মতোই হবে বলে মনে হচ্ছে।'

হবু সন্তানের জন্য স্বামী শোভন যে অদ্ভুত নাম পছন্দ করেছেন, তাও ফাঁস করেছেন নায়িকা! সোহিনী জানান, শোভন হবু সন্তানের নাম রেখেছেন 'টুল'। নামটি শুনে কারণ জানতে চাইলে শোভন নাকি যুক্তি দেন, ‘টুলের উপর উঠলে তো উঁচুতে ওঠা যায়!’ সোহিনী তার জবাবে রসিকতা করে বলেন, ‘উঁচুতে তো মই কিংবা সিঁড়িতে উঠলেও ওঠা যায়!’ পাশে থাকা পরিচালক-অভিনেত্রী মানসী সিনহা হেসে যোগ করেন, ‘আর কোনো নাম ছোট হবে না, তাই হয়তো টুল রাখা!’ সোহিনী আরও বলেন, 'মেয়ে হলে শেষমেশ নাম দাঁড়াবে 'টুলি', আর ছেলে হলে 'টুল'।'

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks