বিয়ের পর প্রথম জন্মদিন, উপহার স্বরূপ স্বামীকে কী দিলেন মৌবনী?
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন পিসি সরকার জুনিয়রের মেজ মেয়ে মৌবনী সরকার। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে এখন চুটিয়ে সংসার করছেন তিনি।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন পিসি সরকার জুনিয়রের মেজ মেয়ে মৌবনী সরকার। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে এখন চুটিয়ে সংসার করছেন তিনি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মেজ মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনেছিলেন জুনিয়র পিসি সরকার। স্বভাবে কিছুটা লাজুক হলেও সৌম্য স্ত্রীকে নিয়ে বেশ সুন্দর সংসার করছেন।
উপহার স্বরূপ স্বামীকে কী দিলেন মৌবনী?
বিয়ের পর হানিমুনে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। মাঝেমধ্যেই দুজনে মিলে টুকটাক ঘুরতে বেরিয়ে পড়েন। কখনও চন্দননগরের রাস্তায় কখনও আবার অজানা পথের উদ্দেশ্য। কাজের ফাঁকেই একে অপরকে খুব সুন্দর সময় দেন এই তারকা জুটি।
এবার বিয়ের পর স্বামীকে প্রথম জন্মদিনে একটি অসাধারণ উপহার দিলেন মৌবনী। সেই উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। কী সেই উপহার? একটি জামার ওপরে স্বামীর মুখ এঁকে সেটাই উপহারস্বরূপ সৌম্যকে দিয়েছেন মৌবনী। উপহারের সেই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, একটি শার্টে আমার স্বামীর মুখ এঁকেছি। যেটা আমি চাই ও জন্মদিনে পড়ুক।
স্বামীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে তিনি লেখেন, শুভ জন্মদিন প্রিয়তম। তুমি সেই ব্যক্তি যে আমাকে আমার একাকী জীবন থেকে বাঁচিয়েছো। আমি তোমাকে আমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসি। সারা জীবনের সেরাটুকু তুমি পাও এটাই কামনা করি। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক।
উল্লেখ্য, শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়ার খুব প্রয়োজন হয়নি মৌবনীর। স্বামী খুব কম কথার মানুষ হলেও কিন্তু খুব বিচক্ষণ একজন মানুষ। তবে শুধু সৌম্য নন, বাড়ির সকলে ভীষণভাবে খেয়াল রাখেন জাদুকর কন্যার। রান্না না জানলেও শ্বশুরবাড়িতে প্রথম দিন পায়েস রান্না করেছিলেন মৌবনী, যদিও প্রতিটি পদক্ষেপে শাশুড়ি মায়ের সাহায্য পেয়েছিলেন নববধূ। নতুন বাড়ির সকলকে নিয়ে এখন বেশ আনন্দ সহকারেই দিন কাটাচ্ছেন জাদুকর কন্যা।
Home/Entertainment/বিয়ের পর প্রথম জন্মদিন, উপহার স্বরূপ স্বামীকে কী দিলেন মৌবনী?