...
...
Next Story

মৃত্যুর আগে তাঁর সঙ্গে প্রেম ছিল রাহুলের! দাবি মৌমিতার, 'প্রিয়াঙ্কা ওর জীবনের…'

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুর আগে তাঁর সঙ্গে প্রেম করছিলেন, দাবি মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিতের। চলতি বছরের দোলের একটি সিটিভি ফুটেজও শেয়ার করলেন তিনি।

Published on: Aug 20, 2026, 14:38:42 IST
Advertisement

জনপ্রিয় বাঙালি অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ২৯ মার্চ, ২০২৬ সালে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় তাঁর। মা, দাদা, স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজকে রেখে গিয়েছেন রাহুল।

রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি মৌমিতা পণ্ডিতের।
রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি মৌমিতা পণ্ডিতের।

তবে এবার অভিনেতার মৃত্যুর আগে তাঁর সঙ্গে প্রেম ছিল, এমনই দাবি করলেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। আর তাঁর সেই দাবি সামনে আসার পর থেকেই পড়ে গিয়েছে চাঞ্চল্য। মৌমিতা তাঁর হোয়াটসঅ্যাপে একটি সিসিটিি ফুটেজ শেয়ার করে নেন, যেখানে দেখা যায় রাহুল তাঁর গালে আবির মাখাচ্ছেন।

এরপর টিভি নাইনকে মৌমিমা পণ্ডিত জানিয়েছেন এই ফুটেজ চলতি বছরের দোলের দিনকারই। সারা রাত শ্যুট করেও, নিজে বাইক চালিয়ে তাঁকে আবির মাখাতে এসেছিলেন রাহুল। এমনকী মৌমিতা আরও জানান যে, স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর বন্ধ রেখেছিলেন রং খেলা। চলতি বছরে রাহুল তাঁকে নিজের হাতে মাখিয়েছিল আবির। তারপর বাইকে করে দুজনে শহর ঘুরে চা খেতেও গিয়েছিলেন।

এখানেই শেষ নয়, মৌমিতার দাবি তিনি ও রাহুল ঠিক করেছিলেন সম্পর্ককে স্বীকৃতি দেবেন। একসঙ্গে সামনে আনবেন তাঁদের ভালোবাসার কথা। মৌমিতা জানিয়েছেন, সেইদিন শেষ শট দিতে জলে নামার আগেও রাহুলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। দুজনে আগের রাতে দীর্ঘ সময় ভিডিয়ো কলও করেছিলেন। মৌমিতার কথায়, ‘আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো সবচেয়ে বড় বিপ্লব, আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না।’

এদিকে, বছরখানেক আগে রাহুল ও প্রিয়াঙ্কা আদালত থেকে তাঁদের ডিভোর্সের মামতা তুলে নিয়েছিলেন। জানিয়েছিলেন যে, সহজের জন্য নিজেদের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করে নিতে চান। এমনকী, রাহুল মারা যাওয়ার পর থানা-পুলিশে দৌড়াদৌড়ি করে গিয়েছেন প্রিয়াঙ্কা। ছেলে সহজ, শাশুড়িকে সামলেছেন। তবুও নেটপাড়ায় কিছু অবিবেচক ট্রোল করে অভিনেত্রীকে। কেন শ্মশানে অভিনেতার শেষযাত্রায় প্রিয়াঙ্কার চোখে জল ছিল না, তা নিয়েও চলেছিল চুলচেরা বিশ্লেষণ।

মৌমিতা দাবি করেছেন, ‘ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রিয়াঙ্কা ওর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তবে রাহুল কাউকে ধোঁকা দিয়ে আমার কাছে আসেনি, এটুকুই বলতে পারি।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe