...
...
Next Story

'আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি…', মৌনীর সঙ্গে বিচ্ছেদের পর প্রথম মুখ খুললেন সুরজ

মৌনি রায় ও সুরজ নাম্বিয়ার আলাদা হয়ে গিয়েছেন। একটি পোস্টে তাঁরা এই খবরটি নিশ্চিত করার পর থেকেই কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, মৌনি সুরজের কাছে খোরপোশ চেয়েছেন। আজ এই বিষয়ে সুরজ মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে সুরজ গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করেছেন।

Published on: May 18, 2026, 22:27:13 IST
Advertisement

মৌনি রায় ও সুরজ নাম্বিয়ার আলাদা হয়ে গিয়েছেন। একটি পোস্টে তাঁরা এই খবরটি নিশ্চিত করার পর থেকেই কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, মৌনি সুরজের কাছে খোরপোশ চেয়েছেন। আজ এই বিষয়ে সুরজ মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে সুরজ এই সমস্ত দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করেছেন।

'আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি…', মৌনীর সঙ্গে বিচ্ছেদের পর প্রথম মুখ খুললেন সুরজ
'আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি…', মৌনীর সঙ্গে বিচ্ছেদের পর প্রথম মুখ খুললেন সুরজ

সুরজ লিখেছেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই কোনো ভরণপোষণ চাওয়া হয়নি। আমাদের মধ্যে কোনও বিবাদ নেই। আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে এমনটা নয়। মৌনি এবং আমি একে অপরের মঙ্গলের কথা মাথায় রেখে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই সত্যি। এর বাইরে যা কিছু বলা হচ্ছে, তা কেবল আমাদের বদনাম করার একটি প্রচেষ্টা।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আবারও বলছি, আমাদের দু’জনের বা অন্য কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে তাতে এক বিন্দুও সত্যতা নেই। এই বিষয়ে অন্যকে, বিশেষ করে নিরীহ বন্ধুদের, যাদের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই, তাদের জড়ানো একেবারেই ভুল। মৌনি এবং আমি এই পুরো সময়টা জুড়ে আমাদের মর্যাদা বজায় রেখেছি।'

নিজের ক্ষোভ প্রকাশ করে সুরজ বলেন, ‘কোনও রকম যাচাই-বাছাই ছাড়াই এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ছড়ানো নানা কথা এই বিষয়ে আমি চুপ করে থাকতে পারি না বলেই মুখ খুলছি। আমাদের বিবৃতিতে যা বলার প্রয়োজন ছিল, তা আমরা বলেছি। আমি সবাইকে গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকার এবং আমাদের শান্তিতে থাকতে দেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ।’

২০১৮ সালে দুবাইতে নববর্ষের এক অনুষ্ঠানে মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের প্রথম দেখা হয়। সে সময় সুরজ দীর্ঘদিন ধরে বিদেশে থাকছিলেন এবং মৌনির জনপ্রিয়তা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। একটি সাধারণ সাক্ষাৎ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কয়েক বছর প্রেম করার পর, ২০২২ সালের জানুয়ারিতে তাঁরা বিয়ে করেন। এখন, বিয়ের চার বছর পর তাঁরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks