সম্প্রতি দিশা পাটানির জন্মদিন উদযাপনের কিছু বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মৌনি রায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একাধিক ছবি ও ভিডিয়োতে দিশার ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজিত ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানের নানা আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে মৌনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে দিশা পাটানিকে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। পার্টিতে উপস্থিত ছিলেন গায়ক স্টেবিন বেন এবং কৃষ্ণা শ্রফও। ছবিগুলো দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তবে এই ছবি প্রকাশ্যে আসার সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা জল্পনা-কল্পনা এবং বিশেষ করে যৌন অভিমুখ (Sexual Orientation) নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে প্রথমবারের মতো মুখ খুলেছেন মৌনি।
চলতি বছরের শুরুতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌনি ও সুরজ। একটি যৌথ বিবৃতির মাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয় এবং বিচ্ছেদের কারণ নিয়ে একাধিক গুজব ছড়িয়ে পড়ে। সেই বিতর্কের জেরে দিশা পাটানিকেও অকারণে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। এমনকী কিছু মানুষ অকারণে দাবি করতে থাকে, মৌনি ও দিশার ‘সমকামী-সম্পর্ক’ই বিচ্ছেদের কারণ। এমনকী, বাঙালি অভিনেত্রীকে ‘লেসবিয়ান’ বলে কটাক্ষ করা শুরু হয়।
বিচ্ছেদের কয়েক সপ্তাহ পর অবশেষে এই সমস্ত গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মৌনি। সম্প্রতি মনিকা শর্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে তাঁর সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুজব কোনটি। জবাবে অভিনেত্রী বলেন, ‘যে আমি সমকামী।’
{{/usCountry}}বিচ্ছেদের কয়েক সপ্তাহ পর অবশেষে এই সমস্ত গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মৌনি। সম্প্রতি মনিকা শর্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে তাঁর সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুজব কোনটি। জবাবে অভিনেত্রী বলেন, ‘যে আমি সমকামী।’
{{/usCountry}}এরপর কঠিন সময়ের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনি জানান, জীবনের প্রতিটি চ্যালেঞ্জিং মুহূর্তে তিনি পরিবার এবং বন্ধুদের অটুট সমর্থন পেয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার সবসময় এমন বন্ধু এবং পরিবার ছিল যারা পাথরের মতো আমার পাশে দাঁড়িয়েছে।’
বিশেষভাবে নিজের ঘনিষ্ঠ নারী বন্ধুদের প্রশংসা করে মৌনি বলেন, তাঁর জীবনের ভালো-মন্দ সব সময়েই তাঁরা শক্তির উৎস হয়ে থেকেছেন। অভিনেত্রীর কথায়, ‘আমাকে সমর্থন করার জন্য আমার সবসময় অসাধারণ বান্ধবীরা ছিল। আমার ভালো, মন্দ এবং কঠিন সময়ে তারা সবসময় পাশে থেকেছে। জীবনে এমন নারী থাকা খুব জরুরি, যারা আপনাকে উৎসাহিত করে। আমার বান্ধবীরা সত্যিই সেরা।’
শুধু তাই নয়, আজকের প্রজন্মের নারীদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ বার্তা দেন মৌনি। তিনি বলেন, নারীদের আর্থিক এবং মানসিকভাবে স্বনির্ভর হওয়ার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তাঁর মতে, জীবনে আত্মবিশ্বাসী ও স্বাধীন থাকতে হলে আবেগগত এবং আর্থিক—দুই দিক থেকেই শক্তিশালী হওয়া প্রয়োজন।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা ও সমালোচনার মধ্যেও মৌনির এই স্পষ্ট বক্তব্য এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনেকের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, দিশা পাটানির জন্মদিনের পার্টির ছবি প্রমাণ করে দিয়েছে যে কঠিন সময়েও বন্ধুত্ব এবং কাছের মানুষের সমর্থনই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে।