...
...
Next Story

আঙুলে নেই বিয়ের আংটি, তবে কি সুরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথেই হাঁটবেন মৌনী?

বেশ কিছুদিন ধরেই মৌনি রায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন। শোনা যাচ্ছে, তাঁর ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তাঁরা আলাদা হয়ে গিয়েছেন এবং শীঘ্রই তাঁদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তবে, এই বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মৌনিকে প্রথমবারের জন্য দেখা গেল।

Published on: May 14, 2026 09:47 AM IST
Advertisement

বেশ কিছুদিন ধরেই মৌনি রায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন। শোনা যাচ্ছে, তাঁর ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তাঁরা আলাদা হয়ে গিয়েছেন এবং শীঘ্রই তাঁদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তবে, এই বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মৌনিকে প্রথমবারের জন্য দেখা গেল।

আঙুলে নেই বিয়ের আংটি, তবে কি সুরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথেই হাঁটবেন মৌনী?
আঙুলে নেই বিয়ের আংটি, তবে কি সুরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথেই হাঁটবেন মৌনী?

আরও পড়ুন: দিগন্তর আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে মুখ খুললেন বিদীপ্তা!

কালো পোশাকে মৌনিকে অসাধারণ লাগছিল। তিনি বন্ধুদের সঙ্গে রাত ডিনার করতে বেরিয়েছিল। কিন্তু যা সবচেয়ে বেশি নজর কেড়েছিল তা হল নায়িকার হাতের আংটি। তিনি একটি বড় হীরার আংটি পরেছিলেন।

অনেকেই প্রথমে অনুমান করেছিলেন যে ওটা নায়িকার বিয়ের আংটি, কিন্তু তা ছিল না। তাঁর বিয়ের ছবিগুলো দেখলে বোঝা যায়, আংটিটা দেখতে অন্যরকম ছিল।

২০২২ সালের ২৭ জানুয়ারি মৌনি সুরজকে বিয়ে করেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই দম্পতির দুই দিনব্যাপী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার বিবাহবিচ্ছেদের খবরের বিষয়ে মৌনি প্রথম মুখ খোলেন তিনি বলেন, ‘আমি সমস্ত সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, দয়া করে আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর দিন, গোপনীয়তা বজায় রাখতে দিন।’

সুরজ দুবাইয়ের একজন ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার। তিনি প্রচারের আলো পছন্দ করতেন না এবং জনসমক্ষে মৌনির সঙ্গে তাঁকে খুব কমই দেখা যেত।

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মৌনির বন্ধু দিশা পাটানিও সূরজকে আনফলো করেন। দিশা ও মৌনি খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তাঁর এই আনফলো করার ঘটনাটি মৌনি ও সূরজের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়।

কাজের সূত্রে, মৌনীকে শেষবার 'দ্য ভূতনি' ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে মৌনীর সঙ্গে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, সানি সিং এবং পালক তিওয়ারি। এরপর তাঁকে দেখা যাবে 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবিতে, যেখানে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে।

এছাড়াও, তাঁকে জিও হটস্টারের ওয়েব সিরিজ 'সালাকার-এ দেখা গিয়েছিল। তিনি বেশ কিছুদিন ধরে টেলিভিশন থেকে দূরে রয়েছেন। তাঁকে সর্বশেষ 'ডান্স বাংলা ডান্স ১২'-এ বিচারক হিসেবে দেখা গিয়েছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe