...
...
Next Story

Mouni Roy: সূরজের সঙ্গে সত্যিই ডিভোর্স? বিয়ে ভাঙার জল্পনায় মুখ খুললেন বাঙালি নায়িকা মৌনি

Mouni Roy-Suraj Nambiar: মৌনি রায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন এবং ডিভোর্স নিয়ে নিজের বক্তব্য সামনে এনেছেন। তাঁর এবং সূরজ নাম্বিয়ারের মধ্যে বিবাহবিচ্ছেদ-চর্চায় কি দিলেন সিলমোহর?

Published on: May 13, 2026, 14:07:08 IST
Advertisement

প্রথমবারের মতো ডিভোর্সের গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মৌনি রায়। মঙ্গলবার একাধিক প্রতিবেদনে দাবি করা হয় যে তিনি ও তাঁর ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ার বিচ্ছেদের পথে হাঁটছেন। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। শুধু তাই নয়, কিছু রিপোর্টে আরও বলা হয়েছে যে তাঁর এবং সূরজের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং দুজনেই আলাদা থাকছেন এখন।

বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে নীরবতা ভাঙলেন মৌনি রায়।
বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে নীরবতা ভাঙলেন মৌনি রায়।

এবার এই বিষয় নিয়ে নীরবতা ভাঙলেন মৌনি। কী বললেন নাগিন অভিনেত্রী? বুধবার মৌনি রায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন। তিনি জনগণকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন। লেখেন, ‘আমি হাতজোড় করে সমস্ত মিডিয়া হাউজকে অনুরোধ করছি যেন তারা যেন মিথ্যা গল্প প্রকাশ না করে। আমাদের কিছুটা একা ছেড়ে দিন ও গোপনীয়তা বজায় রাখুন।’

মৌনির ইনস্টাগ্রাম স্টোরি।

২০১৯ সালে দুবাইয়ের একটি নাইটক্লাবে মৌনি ও সূরজের প্রথম পরিচয় হয়। করোনা মহামারীর লকডাউনের সময় মৌনি দুবাইতে সুরজ ও তাঁর পরিবারের সাথে দীর্ঘ সময় কাটান, যা তাঁদের সম্পর্ককে আরও মজবুত করে। তবে বিয়ের আগে পর্যন্ত মৌনি নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার 'হিলটন গোয়া রিসোর্ট'-এ তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুরজ দক্ষিণ ভারতীয় (মালয়ালি) এবং মৌনি বাঙালি হওয়ায় দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে আসে যে, মৌনি শুধু বরকে আনফলোই করেননি। একসঙ্গে থাকা সব ছবিও মুছে ফেলেছেন। এখানেই শেষ নয়, মৌনির ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিও সুরজকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন বলে জানা যায়।

সূরজ নাম্বিয়ার কে?

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe