জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-র গল্পে আসতে চলেছে এক মস্ত বড় টুইস্ট। দর্শকদের জন্য বিনোদনের ডোজ আরও বাড়িয়ে দিতে এবার এই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ, অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য (Moushumi Bhattacharya)-র।

ধারাবাহিকের গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমীর এই নতুন চরিত্রের আগমনী বার্তা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে।
অঞ্জলী’ হয়ে আসছেন মৌসুমী, রয়েছে এক পুরনো অতীত সম্পর্ক
ধারাবাহিকের নতুন ট্র্যাক অনুযায়ী, মৌসুমী ভট্টাচার্যের চরিত্রের নাম ‘অঞ্জলী’ (Anjali)। গল্পে দেখানো হবে, অঞ্জলী অত্যন্ত দয়ালু এবং পরোপকারী একটি মেয়ে। অতীতে যখন পারুলের মা গায়ত্রী এক চরম সংকটে পড়ে দক্ষিণ ভারতের জঙ্গলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তখন এই অঞ্জলীই নিজের জীবন বাজি রেখে সেখান থেকে গায়ত্রীকে উদ্ধার করেছিল। ফলে গায়ত্রীর (শাঁওলি চট্টোপাধ্য়ায়) জীবনের এক কঠিনতম সময়ের একমাত্র প্রত্যক্ষদর্শী এবং রক্ষাকর্তা হলো এই অঞ্জলী।
এবার জঙ্গল ছেড়ে কলকাতায় অঞ্জলী! গায়ত্রীর নতুন লড়াই
এতদিন পর অঞ্জলীকে গল্পে ফিরিয়ে আনছেন নির্মাতারা। এবার আর দক্ষিণ ভারতের জঙ্গল নয়, বরং খাস কলকাতায় পা রাখছে অঞ্জলী। বর্তমানে কলকাতায় গায়ত্রী যে নতুন বিপদের সম্মুখীন হয়েছেন এবং যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে তাঁর ঢাল হয়ে দাঁড়াতেই অঞ্জলীর এই আগমন। গায়ত্রীর চরম বিপদে তাঁর পাশে থেকে কীভাবে অঞ্জলী সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করে, সেটাই হবে ‘পরিণীতা’র আগামী পর্বগুলোর মূল আকর্ষণ।
মৌসুমীর নতুন ইনিংস নিয়ে দর্শকদের উত্তেজনা
{{/usCountry}}মৌসুমীর নতুন ইনিংস নিয়ে দর্শকদের উত্তেজনা
{{/usCountry}}এর আগে একাধিক ধারাবাহিকে মৌসুমী ভট্টাচার্যকে নানা স্বাদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। দিন কয়েক আগে অভিনেতা জীতু কমলের বিরুদ্ধে অভিযোগ এনে আলোচনায় উঠে এসেছিলেন মৌসুমী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী সময়ে নিজের ছবিতে মালা পরানোয় জীতুকে একহাত নিয়েছিলেন মৌসুমী। আরও বলেছিলেন. ‘জীতু যেটা করেছে, ভীষণ ভুল করেছে। ভীষণ অন্যায় করেছে। তারপর ওঁকে ক্ষমা চাইতে হয়েছে। আজকেও ক্ষমা চেয়েছে। আমি হলে ওঁকে ক্ষমাই করতাম না। আর্টিস্টস ফোরামের অনেক বড় মন, তাই ওঁকে ক্ষমা করেছে।’ পরে জীতু ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করে মৌসুমীকে মিথ্যবাদী তোপ দেগেছিলেন।
সেই অভিনেত্রীই এবার জি বাংলায় ফিরছেন। তবে ‘পরিণীতা’য় মৌসুমীর এই নতুন এবং ১০০ শতাংশ পজিটিভ অবতারটি দর্শকদের কাছে এক নতুন চমক হতে চলেছে। শক্তিশালী অভিনয় এবং এই নতুন চরিত্রের এন্ট্রি ধারাবাহিকের টিআরপি (TRP) তালিকাতেও যে একটা বড়সড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।