...
...
Next Story

প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

বড়সড় বিপাকে পড়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর বিরুদ্ধে তিন লাখ টাকা প্রতারণার অভিযোগ তুলেছে একটি সংস্থা। এই ঘটনায় বড় রায় দিল আদালত।

Published on: Jul 11, 2026, 19:30:22 IST
Advertisement

বড়সড় বিপাকে পড়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর বিরুদ্ধে ৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ তুলেছে একটি সংস্থা। এই ঘটনায় বড় রায় দিল আদালত।

প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে
প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে

কী ঘটেছে?

জানা গিয়েছে, মৌসুমী চট্টোপাধ্যায় সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। নিয়েছিলেন ৩ লক্ষ টাকা। কিন্তু টাকা নিয়েও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এরপরেই ওই আয়োজক অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘শেষ কথাটা আর হয়নি’, রাহুলের মৃত্যুর পর কোন উপলব্ধি হয় যিশুর?

মহারাষ্ট্রের উপভোক্তা কমিশন গোটা বিষয়টিতে মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রায় দিয়েছে। আয়োজককে ৩ লক্ষ টাকা ফেরত দিতে হবে মৌসুমিকে, শুধু তাই নয় হয়রানি করার জন্য আরও ১ লক্ষ টাকা। ক্ষতিপূরণ দিতে হবে অভিনেত্রীকে। এছাড়াও মামলার খরচ বাবদ দিতে হবে ২৫ হাজার টাকা।

তবে ঘটনাটির সূত্রপাত অনেক আগে। ২০২৩ সালে ওই অভিযোগকারী যিনি অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, তিনি গোয়ায় তাঁর মেডিকেল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আহ্বান জানিয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়কে। সবকিছুই চুক্তিবদ্ধভাবে হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকের কাছ থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। অগ্রিম দু'লক্ষ টাকা এবং বাকি অনুষ্ঠানে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। এছাড়াও অভিনেত্রীর বিমান ভাড়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা সবকিছুই বহন করার কথা ছিল অভিযোগকারীর।

কিন্তু অভিযোগকারীর অভিযোগ অনুযায়ী, মৌসুমী চট্টোপাধ্যায় গোয়ায় পৌঁছেছিলেন ঠিকই কিন্তু সময়মতো যাননি নির্ধারিত অনুষ্ঠানে। গোয়ায় একদিন থেকে পরের দিন তিনি আবার ফিরে যান কলকাতায়। এরপর অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাইলে তিনি সেটা দিতে অস্বীকার করেন। এরপরই ওই আয়োজক উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks