রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ছবিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে প্রচারে বিশেষ উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। ২৬ সেপ্টেম্বরের বিশেষ অনুষ্ঠানে হাজির বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। রণবীরের সঙ্গে তাঁর সাক্ষাৎ, ভগবান রামের মাহাত্ম্য নিয়ে আলোচনা এবং শিবের ধনুক তোলার ভিডিয়ো ঘিরে এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়।

ঢোলের শব্দে অভ্যর্থনা ও ছবি তোলার মুহূর্ত
ইভেন্টে পৌঁছনোর পর মিষ্টার বিস্টকে ঢোলের সুর ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানানো হয়। এরপরই তিনি ছবিটির পরিচালক নীতিশ তিওয়ারি, প্রযোজক নামিত মলহোত্রা এবং অভিনেতা রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবের সঙ্গে পাপারাজ্জিদের সামনে পোজ দেন। অনুষ্ঠানটি শুরু হয় ভগবান হনুমানের এক বিশাল মূর্তির সামনে শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রজ্জ্বলন করে। রণবীর কাপুর অনুষ্ঠানে পৌঁছে ‘জয় শ্রী রাম’ এবং ‘পবনপুত্র হনুমান কি জয়’ স্লোগান তোলেন।
শ্রী রামের মহিমা বোঝালেন রণবীর
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, রণবীর কাপুর মিষ্টার বিস্টের কাছে ভগবান শ্রী রামের গুরুত্ব ও রামায়ণের মাহাত্ম্য ব্যাখ্যা করছেন। পাশাপাশি তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতেও শেখান রণবীর। অভিনেত্রী সাই পল্লবী ও রবি দুবেকেও মিস্টার বিস্টের সঙ্গে ছবিটির প্রেক্ষাপট নিয়ে কথা বলতে দেখা গিয়েছে।
শিবধনু তুললেন রণবীর ও রবি
{{/usCountry}}শিবধনু তুললেন রণবীর ও রবি
{{/usCountry}}ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অন্য একটি ভিডিয়োতে রণবীর কাপুর (শ্রী রাম) এবং রবি দুবেকে (লক্ষ্মণ) প্রতীকী শিবধনু তুলতে দেখা গিয়েছে। প্রথমে রবি দুবে গিয়ে ধনুটি তোলেন এবং পরবর্তীতে রণবীর কাপুর এসে সেই বিশাল ধনুকটি তোলেন।
মিস্টার বিস্টকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা
‘রামায়ণ’-এর প্রচার অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। একই ফ্রেমে রণবীর কাপুর ও মিস্টার বিস্টকে দেখে অবাক হয়েছেন অনেকে।
এক নেটিজেন লিখেছেন, ‘কখনও ভাবিনি রণবীর কাপুর ও মিস্টার বিস্টকে একই ফ্রেমে দেখতে পাব।’ অন্য এক জনের মন্তব্য, ‘মিস্টার বিস্টকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নির্মাতারা কার্যত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছেন।’ আবার কারও মতে, ছবির প্রচারের জন্য এটি নির্মাতাদের একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।
অনেকেই আবার ছবি মুক্তির আগেই ‘রামায়ণ’-কে ব্লকবাস্টার বলে অভিহিত করেছেন। যদিও ছবির বাণিজ্যিক সাফল্য সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ মুক্তি পাবে দুটি পর্বে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় যশকে দেখা যাবে। এ ছাড়াও রয়েছেন অরুণ গোভিল, রাকুল প্রীত সিং, লারা দত্ত এবং বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা।
কবে মুক্তি পাবে 'রামায়ণ'?
দুই পর্বে তৈরি এই রামায়ণের বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। ছবিটির ১ম পর্ব আগামী ৬ নভেম্বর আন্তর্জাতিক বাজারে এবং ৮ নভেম্বর (দীপাবলিতে) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি পরবর্তী বছর মুক্তি পাবে। সিনেমাটিতে রণবীর কাপুর (রাম) ও সাই পল্লবী (সীতা) ছাড়া রাবণ চরিত্রে দেখা যাবে যশকে, পাশাপাশি রয়েছেন অরুণ গোভিল, সানি দেওল, লারা দত্ত এবং বিবেক ওবেরয়। প্রচারের এই বিশাল স্কেল দেখে সিনেমা প্রেমীদের ধারণা, ছবিটি ভারত-সহ পুরো বিশ্বজুড়েই বক্স অফিসে এক ইতিহাস তৈরি করতে চলেছে।