...
...
Next Story

Mrunal-Yashasvi: ৩৩ বছরের মৃণাল ঠাকুরের সঙ্গে প্রেম ২৪-এর যশস্বীর? ক্যাফের ভিডিও ঘিরে শুরু জল্পনা

অভিনেত্রী মৃণাল ঠাকুর ও ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ডেটিংয়ের জোর জল্পনা। যদিও এখনও পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।

Published on: Jul 27, 2026, 14:05:07 IST
Advertisement

বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টের বুজি ক্যাফে-তে দু'জনকে একসঙ্গে দেখা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে নানা জল্পনা।

মৃণাল ঠাকুরের সঙ্গে যশস্বী জয়সওয়ালের প্রেমের জল্পনা।
মৃণাল ঠাকুরের সঙ্গে যশস্বী জয়সওয়ালের প্রেমের জল্পনা।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ৩৩ বছরের মৃণাল ঠাকুর এবং ২৪ বছরের যশস্বী জয়সওয়াল একই ক্যাফেতে উপস্থিত ছিলেন। ভিডিয়োতে যশস্বীকে প্রথমে ক্যাফে থেকে বেরিয়ে যেতে দেখা যায়, আর মৃণাল কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে আসেন।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁদের সম্পর্কে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন। তবে নেটিজেনদের একাংশের দাবি, ভিডিয়ো থেকে শুধু এটুকুই বোঝা যায় যে দু'জন একই জায়গায় ছিলেন। এর বেশি কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। আবার কেউ কেউ মনে করছেন, তাঁরা হয়তো কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য একসঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি দু'জনের ১১ বছরের বয়সের পার্থক্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। তবে এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মৃণাল বা যশস্বী—কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।

অন্যদিকে, ২০২৫ সালের শুরুতে দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গে মৃণাল ঠাকুরের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও পরে দুই তারকার ঘনিষ্ঠ সূত্র সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায়। কাজের ক্ষেত্রে মৃণালকে শেষ দেখা গিয়েছিল 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবিতে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe