১৮ বছরের আইপিএল সফরে এবার দাঁড়ি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর অবসরের ঘোষণার সঙ্গে শেষ হল দুই দশকেরও বেশি সময় ধরে চলা পেশাদার ক্রিকেটের অধ্যায়। ধোনির এই সিদ্ধান্ত ঘিরে আবেগে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা ও বিদায়বার্তা জানাচ্ছেন তারকা থেকে অনুরাগীরা। সেই তালিকায় রয়েছেন জুহি চাওলা, ধনুষ, কার্তি, বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরের মতো তারকারাও।

ইডেনের সেই হলুদ গ্যালারির স্মৃতি মনে করলেন জুহি
কেকেআরের সহ-মালিক তথা অভিনেত্রী জুহি চাওলা ধোনিকে বিদায় জানাতে গিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সের এক স্মরণীয় ম্যাচের কথা তুলে ধরেছেন। কেকেআরের ঘরের মাঠ সাধারণত বেগুনি রঙে সাজলেও সিএসকে খেলতে নামলে গোটা গ্যালারি হলুদ হয়ে যেত। ধোনিকে দেখতে এবং তাঁর দলকে সমর্থন করতে হাজির হতেন হাজার হাজার দর্শক। এমনকি ধোনি মাঠে নামলেই প্রায় ৬০ হাজার দর্শকের গলায় শোনা যেত ‘ধোনি, ধোনি’ ধ্বনি।
সেই স্মৃতি ভাগ করে জুহি লিখেছেন, ইডেনে কেকেআর-সিএসকে ম্যাচের রাতগুলো তাঁর মনে চিরকাল থেকে যাবে। কলকাতার মাঠ সাধারণত বেগুনি রঙে রাঙানো থাকলেও ধোনির জন্যই চেন্নাই খেলতে এলে তা হলুদ হয়ে উঠত। ধোনি মাঠে পা রাখতেই ৬০ হাজার দর্শকের একসঙ্গে তাঁর নাম ধরে চিৎকার করার দৃশ্যই বুঝিয়ে দেয় ক্রিকেটার হিসেবে তাঁর প্রভাব কতটা। আগামী অধ্যায়ের জন্য ধোনিকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।
‘তোমাকে ছাড়া খেলাটা আর আগের মতো হবে না’, লিখলেন ধানুষ
{{/usCountry}}‘তোমাকে ছাড়া খেলাটা আর আগের মতো হবে না’, লিখলেন ধানুষ
{{/usCountry}}ধোনির অবসরের খবর শুনে আবেগপ্রবণ অভিনেতা ধানুষও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কিছু খেলোয়াড় আমাদের আনন্দ দেন, আবার কেউ কেউ জীবনের অংশ হয়ে ওঠেন। ধোনি দুটোই করেছেন। তাঁর জন্য অসংখ্য স্মৃতির কথা উল্লেখ করে ধনুষ জানান, ধোনিকে ছাড়া ক্রিকেট আর আগের মতো হবে না। তবে মাঠের বাইরে অন্য ভূমিকায় তাঁকে দেখার অপেক্ষায় থাকবেন।
ধানুষ আরও লিখেছেন, ধোনির পরামর্শ ও ক্রিকেটীয় জ্ঞান থেকে বহু তরুণ উপকৃত হয়েছেন। আগামী প্রজন্মকেও যেন তিনি একইভাবে অনুপ্রাণিত করে যান, সেই কামনাই করেছেন অভিনেতা। শেষে চ্যাম্পিয়নকে বিদায় জানিয়ে শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।
ধোনিকে ‘থালা’ বলেই বিদায় কার্তির
অভিনেতা কার্তিও ধোনির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন। তাঁর মতে, এমন একটি প্রজন্মের অংশ হওয়া সৌভাগ্যের, যারা এক তরুণকে চোখের সামনে কিংবদন্তি হয়ে উঠতে দেখেছে। ধোনির ৭ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, চেন্নাইয়ের মানুষের কাছে তা অসংখ্য আবেগ, স্মরণীয় জয় ও এমন কিছু মুহূর্তের প্রতীক, যা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার বিশ্বাস জুগিয়েছে।
ধোনির খেলাই শুধু নয়, তাঁর বিনয়, ব্যক্তিত্ব এবং মাঠ ও মাঠের বাইরে নিজেকে যেভাবে সামলেছেন, তা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বলে মনে করেন কার্তি। যেখানেই যান না কেন, চেন্নাইয়ের কাছে তিনি চিরকাল ‘থালা’ হয়ে থাকবেন বলেও লিখেছেন অভিনেতা।
এদিকে ধোনির অবসরের পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বরুণ ধাওয়ান তাঁকে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুরের সংক্ষিপ্ত মন্তব্য, ‘একটা যুগের অবসান’।
আইপিএল থেকে অবসর, এবার নতুন ভূমিকায় ধোনি
১৭ নভেম্বর চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়, আইপিএলে খেলোয়াড় হিসেবে ধোনির অধ্যায় শেষ হলেও ২০২৭ মরশুম থেকে দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে সিএসকে। পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি২০ খেতাবও জিতেছে তাঁর দল। ফলে খেলোয়াড় হিসেবে ধোনির বিদায় সিএসকে ও আইপিএলের ইতিহাসে এক আবেগঘন মুহূর্ত হয়ে থাকল।