...
...
Next Story

অমিতাভ বচ্চনের বাংলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নিশানায় জলসা না প্রতীক্ষা?

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাংলোতে বোমা রাখা হয়েছে, এমনই হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার একটি স্কুলে আসা হুমকি বার্তার পর তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। অমিতাভের ‘জলসা’ নাকি ‘প্রতীক্ষা’—কোন বাংলোকে নিশানা করার কথা বলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Published on: Oct 23, 2026, 15:13:54 IST
Advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে এবার বোমাতঙ্ক! মুম্বইয়ে তাঁর বাংলোতে বোমা রাখা হতে পারে বলে হুমকি ইমেল পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) এলাকার একটি স্কুলে ওই ইমেলটি আসে। তবে অমিতাভ বচ্চনের ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’—এই দুই বাংলোর মধ্যে কোনটিকে নিশানা করার হুমকি দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।

অমিতাভ বচ্চনের বাংলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। (Instagram)
অমিতাভ বচ্চনের বাংলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। (Instagram)

এর আগেও মুম্বইয়ের বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) দফতরে একই ধরনের হুমকি ইমেল পৌঁছেছিল। সেই বার্তার পর নিরাপত্তার স্বার্থে তল্লাশি চালানো হয়। যদিও পুলিশি পরীক্ষায় সন্দেহজনক কোনও বস্তু বা উপকরণ পাওয়া যায়নি। মুম্বইয়ের নাগরিক পরিষেবা ও পুর প্রশাসনের দায়িত্বে রয়েছে এই সংস্থা।

এর আগে গত ২০ মার্চ মুম্বই প্রেস ক্লাবেও বোমা রাখার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছিল। ওই বার্তায় দাবি করা হয়, ভবনের ভিতরে বিষাক্ত গ্যাস ভর্তি ছোট আকারের ৪২টি বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছে। সেগুলি ওই দিন দুপুর ১টায় বিস্ফোরিত হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। ইমেল প্রেরক হিসেবে ‘নীরজা আজমল খান’ নামটি উল্লেখ করা হয়েছিল।

বার্তায় তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক অভিযোগ করা হয়। দাবি করা হয়েছিল, ডিএমকে-কে সমর্থন করা কয়েকজন নেতাকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, তাঁদের বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ তোলা হয়।

তবে অমিতাভ বচ্চনের বাংলোকে ঘিরে সাম্প্রতিক হুমকির সঙ্গে আগের ঘটনাগুলির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks