বিগ বসের ট্রফি হাতে আসার পর জীবনে সাফল্যের নতুন দরজা খুলে গিয়েছিল মুনাওয়ার ফারুকির। বেড়েছিল জনপ্রিয়তা, মিলেছিল একের পর এক কাজের সুযোগ। আর্থিক দিক থেকেও অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এত কিছু পাওয়ার পরেও মনের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছিলেন না এই কৌতুকশিল্পী। সম্প্রতি নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা ভাগ করে নিয়েছেন মুনাওয়ার। জানিয়েছেন, একসময় টানা তিন-চার দিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন তিনি।

বিগ বস জেতার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুনাওয়ার
সানিয়া মির্জার পডকাস্টে অতিথি হয়ে নিজের জীবনের এই অধ্যায় নিয়ে মুখ খোলেন মুনাওয়ার। তাঁর কথায়, আচমকা পাওয়া সাফল্য এবং মানুষের অতিরিক্ত নজর তাঁর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টা তাঁর কাছে ছিল অত্যন্ত কঠিন। বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়ে লাগাতার আলোচনা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
নিজের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন
‘বিগ বস ১৭’ জেতার পর পেশাগত জীবনে সাফল্য এলেও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা মোটেই ভালোভাবে নিতে পারছিলেন না মুনাওয়ার। তাঁর মতে, যেভাবে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তা তাঁর এবং সন্তানের জন্য ভালো ছিল না। রিয়্যালিটি শো জেতার দেড়-দু’মাসের মধ্যেই নিজের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তিনি।
তিন-চার দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন
সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে মুনাওয়ার জানান, বিগ বস জেতার পর কাজের সুযোগ বাড়ছিল, আর্থিক অবস্থাও ভালো ছিল। কিন্তু মানুষের কাছ থেকে পাওয়া অতিরিক্ত মনোযোগ তাঁকে অস্বস্তিতে ফেলছিল।
{{/usCountry}}সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে মুনাওয়ার জানান, বিগ বস জেতার পর কাজের সুযোগ বাড়ছিল, আর্থিক অবস্থাও ভালো ছিল। কিন্তু মানুষের কাছ থেকে পাওয়া অতিরিক্ত মনোযোগ তাঁকে অস্বস্তিতে ফেলছিল।
{{/usCountry}}মুনাওয়ারের কথায়, পরিবারের প্রতি তাঁর অনেক দায়িত্ব রয়েছে। বোনেরা রয়েছেন, সন্তান রয়েছে। নিয়মিত নমাজ পড়তেন এবং সেই সময় কান্নায় ভেঙে পড়তেন তিনি। এমনকী টানা তিন-চার দিন নিজের লিভিং রুমে নিজেকে বন্দি করে রেখেছিলেন। বাইরে তখন সবাই তাঁর জন্য অপেক্ষা করছেন, চারপাশে সাফল্যের আবহ। অথচ বাইরে পা রাখলেই নিজের প্রতি ঘৃণা তৈরি হচ্ছিল তাঁর। যে জীবন তিনি কাটাচ্ছিলেন, সেই জীবন আর ভালো লাগছিল না। মুনাওয়ারের উপলব্ধি হয়েছিল, জীবনে এবার অন্য কিছু প্রয়োজন। সেই সময়ই বিয়ে করার ইচ্ছার কথাও বুঝতে পারেন তিনি।
বিগ বস ১৭-তে কী ঘটেছিল?
বিগ বস ১৭-র ঘরে থাকাকালীন মুনাওয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। শোয়ে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন আয়েশা খান। তিনি অভিযোগ করেছিলেন, মুনাওয়ার একই সময়ে তাঁর এবং তাঁর কথিত প্রাক্তন প্রেমিকা নাজিলা সিতাশির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। আয়েশার প্রবেশের পর শোয়ে মুনাওয়ারের খেলাতেও প্রভাব পড়ে। বাড়ির অধিকাংশ প্রতিযোগীই তাঁর বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। সেই পরিস্থিতিতে মুনাওয়ারের পাশে দাঁড়িয়েছিলেন সলমন খান। এই শোয়ের মাধ্যমেই অভিষেক কুমারের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাঁর।
২০২৪ সালে দ্বিতীয়বার বিয়ে করেন মুনাওয়ার
মুনাওয়ারের ব্যক্তিগত জীবনে প্রথম বিয়ে থেকে একটি সন্তান রয়েছে তাঁর। ২০২৪ সালের মে মাসে মেহজাবিন কোটওয়ালাকে বিয়ে করেন তিনি। এটি দু'জনেরই দ্বিতীয় বিয়ে। মেহজাবিনেরও প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে। চলতি বছর মুনাওয়ার ও মেহজাবিনের সংসারে এসেছে এক কন্যাসন্তান।