দুই দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর বলিউডের খ্যাতিমান পরিচালক অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)-এর জীবনে ভালোবাসার নতুন হাওয়া এনেছেন শুভ্রা শেট্টি (Shubhra Shetty)। বয়স এবং সমাজের চেনা ছক ভুলে দীর্ঘদিন ধরেই লিভ ইন করেন তাঁরা। বিয়ে করতে রাজি নন শুভ্রা, ওই প্রতিষ্ঠানে তাঁর বিশ্বাস নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক ও তাঁর প্রেমিকা শুভ্রা নিজেদের সম্পর্কের শুরু, বয়সের ব্যবধান এবং পরিবারের প্রতিক্রিয়া নিয়ে মনের কথা শেয়ার করেছেন।

বয়সের ফারাক ও পরিবারের প্রতিক্রিয়া
শুভ্রার চেয়ে অনুরাগ কশ্যপ বয়সে ২০ বছরের বড়। পরিচালকের বর্তমান বয়স ৫৩, অন্যদিকে শুভ্রা ত্রিশের কোঠায়। মজার বিষয় হলো, শুভ্রার মা-বাবা বয়সে অনুরাগীর চেয়ে দুই-তিন বছরের ছোট!
শুভ্রা জানান, সম্পর্কের কথা শুনে তাঁর বাবা-মা একেবারেই অমত করেননি, বরং সরাসরি অনুরাগীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিয়েছিলেন। শুভ্রা হেসে বলেন, ‘আমার মা অনুরাগকে ’ছাগল' (Bakra) বলে ডাকে! মা মনে করে ও আমার কথাতেই ওঠে আর বসে, একবারে বাধ্য স্বামী!'
অনুরাগ কশ্যপ জানান, শুভ্রার মা-বাবার সঙ্গে তাঁর সম্পর্ক এখন বন্ধুদের মতো। ২০১৫-১৬ সালের দিকে ‘বোম্বে ভেলভেট’ ছবিটির মুক্তির আগে ফ্যান্টম ফিল্মস (Phantom Films)-এ কাজের সূত্রে তাঁদের প্রথম দেখা হয়। তখন থেকেই একে অপরের কাছাকাছি আসা।
বিয়ে করার কোনো পরিকল্পনা নেই
অনুরাগীর প্রেমিকা শুভ্রা নিজে বিয়েতে বিশ্বাসী নন। সেই কারণেই দু’জন একসঙ্গে থাকলেও নতুন করে বিয়ের পিঁড়িতে বসার কোনও পরিকল্পনা নেই তাঁদের।
এর আগে অনুরাগ কশ্যপের প্রথম বিয়ে হয়েছিল ফিল্ম এডিটর আরতি বাজাজ-এর সঙ্গে (২০০৩-২০০৯), যাঁদের একটি কন্যাসন্তান রয়েছে— আলিয়া কশ্যপ। গত বছরই মেয়ের বিয়ে দেন অনুরাগ। এরপর ২০১১ সালে তিনি অভিনেত্রী কাল্কি কোয়েচলিন (Kalki Koechlin)-কে বিয়ে করেন, তবে সেই সংসারও ২০১৫ সালে ভেঙে যায়। তবে প্রাক্তন স্ত্রীদের সাথে এখনও সুসম্পর্ক বজায় রয়েছে অনুরাগের।
{{/usCountry}}এর আগে অনুরাগ কশ্যপের প্রথম বিয়ে হয়েছিল ফিল্ম এডিটর আরতি বাজাজ-এর সঙ্গে (২০০৩-২০০৯), যাঁদের একটি কন্যাসন্তান রয়েছে— আলিয়া কশ্যপ। গত বছরই মেয়ের বিয়ে দেন অনুরাগ। এরপর ২০১১ সালে তিনি অভিনেত্রী কাল্কি কোয়েচলিন (Kalki Koechlin)-কে বিয়ে করেন, তবে সেই সংসারও ২০১৫ সালে ভেঙে যায়। তবে প্রাক্তন স্ত্রীদের সাথে এখনও সুসম্পর্ক বজায় রয়েছে অনুরাগের।
{{/usCountry}}