প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে,কোন ছবি থেকে বাদ পড়েছিলেন নবমিতা?

উত্তম কুমারের নাতনি, এইটুকু পরিচয় যথেষ্ট। তবে মহানায়কের নাতনি হলেও ইন্ডাস্ট্রিতে তেমন জায়গা করতে পারেননি? অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়। বাজলো তোমার আলোর বেণু, ধারাবাহিকের মাধ্যমে প্রথম ছোটপর্দায় পদার্পণ করেছিলেন তিনি। এরপর বেশ কিছু টেলিফিল্ম এবং ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু কম সময়ের স্লটে।

Published on: Aug 11, 2026, 20:30:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তম কুমারের নাতনি, এইটুকু পরিচয় যথেষ্ট। তবে মহানায়কের নাতনি হলেও ইন্ডাস্ট্রিতে তেমন জায়গা করতে পারেননি? অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়। বাজলো তোমার আলোর বেণু, ধারাবাহিকের মাধ্যমে প্রথম ছোটপর্দায় পদার্পণ করেছিলেন তিনি। এরপর বেশ কিছু টেলিফিল্ম এবং ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু কম সময়ের স্লটে।

প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে
প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে

কাজের পাশাপাশি পরিবারকে সময় দিতে পছন্দ করেন তাই একটানা কাজ কখনওই পছন্দের তালিকায় ছিল না নবমিতার। তবে জানলে হয়তো অবাক হয়ে যাবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকত তাহলে হয়তো জিতের বিপরীতেই অভিনয় করতে দেখতে পাওয়া যেত মহানায়কের নাতনিকে।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

সম্প্রতি চক্র প্রডাকশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘নাটের গুরু’ সিনেমার জন্য প্রথমে তাঁকে বেছে নেওয়া হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো জিতের বিপরীতে তিনিই অভিনয় করতেন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁকে বাদ দিয়ে নেওয়া হয় কোয়েলকে।

তবে অডিশানে বাদ পড়ার পর যখন তাঁর ভীষণ মন খারাপ তখন অভিনেত্রীর বাবা বলেছিলেন, তিনি ‘মূর্খ শিল্পী’ একেবারেই দেখতে চান না। এই কথাটি বলার অর্থ হল তখন নবমিতা পড়াশুনো শেষ করেননি, অন্যদিকে অভিনয় সম্পর্কেও তাঁর বিশেষ জ্ঞান ছিল না। তাই অভিনেত্রীর বাবার ইচ্ছে ছিল তিনি আগে লেখাপড়া শেষ করে অভিনয় জগতে পদার্পণ করুক।

আরও পড়ুন: রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

বাবার সেই কথা অনুযায়ী প্রথমে গ্রাজুয়েশন শেষ করেন মহানায়কের নাতনি। পাশাপাশি চলতে থাকে মডেলিং। পরবর্তীকালে একের পর এক চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নবমিতা সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকে বর্ষা চরিত্রে অভিনয় করে।

ব্যক্তিগত জীবনে ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী কিন্তু দুর্ভাগ্যবশত ২০২০ সালে আলাদা হয়ে যান তাঁরা। এই মুহূর্তে আর বিয়ে নিয়ে একেবারেই ভাবছেন না অভিনেত্রী। তবে আগামী দিনে তাঁর ইচ্ছা পথ কুকুরদের জন্য কিছু বড় করে যাওয়ার।