টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী এবং অভিনেতা জীতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস আবার খবরে। বিচ্ছেদের পর নিজের জীবনে নতুনভাবে এগিয়ে চলা নবনীতা প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে চমক দিয়ে থাকেন। এবার তাঁর এক অত্যন্ত সাহসী পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

হোটেলের সাদা বিছানায় উষ্ণতা ছড়ালেন নবনীতা
নিজের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে নবনীতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের দুধ সাদা বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নবনীতার ভঙ্গিমা— তাঁর পিঠের অংশ সম্পূর্ণ অনাবৃত, যেন ‘শরীরে সুতো নেই’। কোমরের নিচ থেকে অবশ্য সাদা চাদর দিয়ে ঢাকা। তাঁর এলোমেলো চুল এবং উপুড় হয়ে শোওয়ার স্টাইল পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়েছে।
বিছানার ওপর ছড়িয়ে রয়েছে ম্যাগাজিন, হোটেলের ‘মেনু’ কার্ড। নবনীতার হাতে আংটি, গলায় চেন। বিছানায় রাখা ট্রে-তে সাজানো ফল, একগুচ্ছ লাল রঙা ফুল। বক্ষযুগলের সামনে সেই ফুলের গোছা ধরেই পোজ নায়িকার।
একটু অগোছালো, একটু জাদুকরী..
নিজের এই পোস্টের মাধ্যমে নবনীতা যেন তাঁর মনের অন্দরমহলের হদিশ দিয়েছেন। এই সাহসী ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটু অগোছালো, একটু জাদুকরী…’। ক্যাপশনের সঙ্গে হেডফোন এবং শান্তির ইমোজি ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে, এটি তাঁর নিজের সঙ্গে কাটানো অত্যন্ত শান্ত ও মনোরম কিছু মুহূর্তের ছবি।
প্রশ্ন উঠছে— ছবিটি তুলল কে?
{{/usCountry}}প্রশ্ন উঠছে— ছবিটি তুলল কে?
{{/usCountry}}এই সাহসী ছবির চেয়েও নেটিজেনদের কাছে বড় কৌতুহল তৈরি হয়েছে ছবিটির ফটোগ্রাফারকে নিয়ে। জীতু কমলের সঙ্গে আইনি বিচ্ছেদের পর নবনীতা এখন সিঙ্গল। তাহলে উপুড় হয়ে শোওয়া তাঁর এই ব্যক্তিগত ছবি কে তুলে দিল? এই প্রশ্নের উত্তরও নবনীতা নিজেই দিয়েছেন তাঁর পোস্টের ‘ফটো কার্টেসি’-তে। ছবির শেষে তিনি ক্রেডিট দিয়েছেন, ‘ছবি সৌজন্যে- আমি নিজেই’।
কেউ কেউ ভাবছেন হয়তো তিনি কোনও ট্রাইপড বা সেলফ-টাইমার ব্যবহার করে নিজেই এই ছবি তুলেছেন, আবার অনেকেই জল্পনা শুরু করেছেন যে, ‘প্রাক্তন’-এর পরে কি নবনীতার জীবনে নতুন কোনও ‘বর্তমান’ এসে এই ছবি তুলে দিলেন? ভক্তদের এই সব কৌতূহল ও প্রশ্নের পাহাড়ের মাঝেই নিজের 'জাদুকরী' সময় উপভোগ করছেন নবনীতা। কিছুদিন আগেই জীতুর ফেসবুক ভিডিয়োয় দেখা মিলেছিল নবনীতার। প্রাক্তন স্বামীর ডাকে সারা দিয়ে রাত দুটোয় কুলফি খেতে পৌঁছেছিলেন তিনি।
বিয়ে ভাঙলেও জীতু-নবনীতার মধ্য়ে সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে। আপতত ছোটপর্দা থেকে দূরে নবনীতা। মন দিয়েছেন ব্যবসায়।