জন্মদিনে কেক কাটার ভিডিয়ো শেয়ার করতেই হতবাক নবনীতা দাসের ভক্তরা। কেকের সামনে রাখা ২৯ নম্বরের মোমবাতি দেখে যেন বিশ্বাসই হচ্ছে না নেটপাড়ার। অনেকেই মন্তব্য করেছেন, ‘এখনো তুমি ২৯, আমি তো ভাবতেই পারছি না!’

নবনীতা যে ফোটোটি শেয়ার করেছেন তা তোলা হয়েছে সমুদ্রের ধারে। অর্থাৎ সমুদ্র সৈকতে নিজের জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী। পরেছিলেন সাদা রঙের স্কার্ট আর হলুদ রঙের ব্রা টপ। চোখের রোদচশমা জায়গা করে নিয়েছে মাথায়।
যদিও ২৯ বছরে কম ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়নি নবনীতাকে। ভেঙেছে চার বছরের সুখী দাম্পত্য। একসময় নবনীতা আর জীতু কমলকে টলিউডের পাওয়ার কাপল হিসেবে দেখা হত। তাই আচমকাই তাঁদের বিয়ে ভাঙার খবর বেশ হতবাক করেছিল সকলকে। ২০২৩ সালের জুন মাসে আচমকাই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটান অভিনেত্রী। সেই পোস্ট অবশ্য প্রথমদিকে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন জীতু। জানা যায় যে, বনিবনা না হওয়ায় তারা আলাদা হয়েছেন।
নবনীতার বয়স নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে জীতুর থেকে কত ছোট ছিলেন তাঁর ‘বাচ্চা বউ’! ১৯৯০ সালের ২৮ অগস্ট জন্ম জীতুর। অর্থাৎ বর্তমানে অভিনেতার বয়স ৩৫ বছর। অর্থাৎ নবনীতার সঙ্গে বয়সের ফারাক ছিল ৬ বছরের।
২০১৫ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'দীপ জ্বেলে যাই'-এর মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন নবনীতা। দিয়া চরিত্র দিয়ে প্রথম ধারাবহিক থেকেই জায়গা করে নিয়েছিল দর্শক মনে। আর এই ধারাবাহিকে নবনীতার হিরো ছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। এর পর নবনীতা কাজ করেন অর্ধাঙ্গিনী ধারাবাহিকে। আর এই ধারাবাহিক থেকেই জীতু আর নবনীতার প্রেমের সূত্রপাত। আর ২০১৯ সালে দুজনে সাতপাকে বাধা পড়েন। এরপর মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে ‘মা তারা’-র চরিত্রে দেখা গিয়েছিল নবনীতাকে। ছোট পর্দায় তাঁর শেষ কাজ ‘তুমি আশেপাশে থাকলে’।
{{/usCountry}}২০১৫ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'দীপ জ্বেলে যাই'-এর মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন নবনীতা। দিয়া চরিত্র দিয়ে প্রথম ধারাবহিক থেকেই জায়গা করে নিয়েছিল দর্শক মনে। আর এই ধারাবাহিকে নবনীতার হিরো ছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। এর পর নবনীতা কাজ করেন অর্ধাঙ্গিনী ধারাবাহিকে। আর এই ধারাবাহিক থেকেই জীতু আর নবনীতার প্রেমের সূত্রপাত। আর ২০১৯ সালে দুজনে সাতপাকে বাধা পড়েন। এরপর মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে ‘মা তারা’-র চরিত্রে দেখা গিয়েছিল নবনীতাকে। ছোট পর্দায় তাঁর শেষ কাজ ‘তুমি আশেপাশে থাকলে’।
{{/usCountry}}তবে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে নবনীতা। কখনো তাঁকে দেখা যায় তাইল্যান্ডের সৈকতে তো কখনো গোয়া-য়। আবার কখনো পাহাড়ে। বরং বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে একটি স্টার্টআপ কোম্পানি খুলেছেন। তাই কলকাতা আর বেঙ্গালুরুতে যাতায়ত লেগেই থাকে। এমনকী এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, নতুন করে সংসার পাতার ইচ্ছে আপাতত তাঁর নেই। বরং, বর্তমানে তিনি নিজের জীবন উপভোগ করছেন পুরো দমে, নিজের গার্ল গ্যাংকে নিয়ে।