...
...
Next Story

'আমার সঙ্গে জীতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক…', সায়নীর দাবি প্রসঙ্গে মুখ খুললেন নবনীতা!

অভিনেতা জীতু কমল এবং অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বাকবিতণ্ডা এখন চর্চায়। সায়নী তাঁর একটি পোস্টে দাবি করে, জীতুর খারাপ দিকের ব্যাপারে জানানোর জন্য নাকি নবনীতা তাঁকে ফোন করেছিলেন। কিন্তু যে ফোন নিয়ে এত আলোচনা সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন নবনীতা।

Published on: May 17, 2026, 14:12:54 IST
Advertisement

অভিনেতা জীতু কমল এবং অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বাকবিতণ্ডা এখন চর্চায়। একে অপরকে নিয়ে নানা পোস্ট করেন। হয় বিস্তর কাদা ছোড়াছুড়ি। এর মাঝে উঠে আসে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের নাম। সায়নী তাঁর একটি পোস্টে দাবি করে, জীতুর খারাপ দিকের ব্যাপারে জানানোর জন্য নাকি নবনীতা তাঁকে ফোন করেছিলেন।

সায়নীর দাবি প্রসঙ্গে মুখ খুললেন নবনীতা!
সায়নীর দাবি প্রসঙ্গে মুখ খুললেন নবনীতা!

এরপরই অবশ্য জীতু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে নবনীতাকে নিয়ে শুক্রবার মাঝরাতে লাইভ করেন। এই ঘটনা নিয়ে মুখ খোলেন নবনীতা নিজেও। তিন বছর বাদে একসঙ্গে তাঁরা ধরা দেন সায়নীর দাবিকে নস্যাৎ করতে।

কিন্তু যে ফোন নিয়ে এত আলোচনা সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন নবনীতা। তিনি আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কথা বলেছি সায়নীর সঙ্গে। জানিয়েছি সেদিন কেন যোগাযোগ করেছিলাম। তবে সেদিন ও আমার ফোনটা ধরেনি তাই ওর পক্ষে জানাটা সম্ভব নয়, আমি কেন ফোন করেছিলাম।’

জীতু সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণটা বর্তমানে ঠিক কেমন সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, 'আমার সঙ্গে জীতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনও বিভিন্ন সময়ে আমাদের দু'জনের কথা হয়। তাই ওঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ আমার থেকেও থাকে, তাহলে সেটা ওকেই সরাসরি বলব। আমি রাজনৈতিকভাবে বা সমাজমাধ্যমে সেই নিয়ে কোনও কথা আজ পর্যন্ত বলিনি, আর ভবিষ্যতেও বলব না।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks