...
...
Next Story

হাসপাতালে ভর্তি নচিকেতা, হার্টের সমস্যায় জর্জরিত গায়ক, এখন কেমন আছেন তিনি?

সঙ্গীত জগতের তারকাদের মধ্যে অন্যতম একটি নক্ষত্র হলেন নচিকেতা চক্রবর্তী। আজও তাঁর গাওয়া গান বৃদ্ধাশ্রম শুনলে চোখে জল চলে আসে। বয়সের ভারে তিনি ঋজু হয়েছেন ঠিকই কিন্তু তাঁর গলায় গান আজও একই ভাবে অমলিন।

Published on: Dec 7, 2025, 10:59:36 IST
Advertisement

সঙ্গীত জগতের তারকাদের মধ্যে অন্যতম একটি নক্ষত্র হলেন নচিকেতা চক্রবর্তী। আজও তাঁর গাওয়া গান বৃদ্ধাশ্রম শুনলে চোখে জল চলে আসে। বয়সের ভারে তিনি ঋজু হয়েছেন ঠিকই কিন্তু তাঁর গলায় গান আজও একই ভাবে অমলিন।

হাসপাতালে ভর্তি নচিকেতা
হাসপাতালে ভর্তি নচিকেতা

শীতকাল শুরু হতেই একের পর এক শো শুরু হয়ে যায় নচিকেতার। কিন্তু ইদানিং তাঁর শরীরটা নাকি একেবারেই ভালো যাচ্ছিল না নচিকেতার। এর মধ্যেই এবার শুনতে পাওয়া গেল, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কেন হঠাৎ হাসপাতালে ভর্তি করাতে হল সঙ্গীতশিল্পীকে?

আরও পড়ুন: 'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শনিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে নচিকেতাকে। হার্টের সমস্যার কারণেই নাকি তাঁকে ভর্তি করা হয়েছে। যদিও এই মুহূর্তে গায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, রবিবার আসানসোলে শো ছিল। কিন্তু অসুস্থতার কারণে আগামী বেশ কয়েকদিনের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল, বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু এর মধ্যেই অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নচিকেতাকে।

আরও পড়ুন: 'তোমরা সবাই ওকে বিরক্ত কর... ', দেবের ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ, কেন?

যদিও এবার আর সারভাইক্যাল স্পন্ডেলাইটিস নয়, হার্টের সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন নচিকেতা। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks