...
...
Next Story

Nachiketa Wife: ‘বউ ঘাটের মড়া ছাড়া কিছু বলে না…’! ভরা শো-তে বললেন নচিকেতা, কলেজ বান্ধবীকে বিয়ে, চেনেন গায়কের স্ত্রীকে?

কলেজের বান্ধবীকে বিয়ে করেন নচিকেতা চক্রবর্তী। বাংলার বিখ্যাত গায়কের স্ত্রী হয়েও, বেশ লো প্রোফাইল থেকেছেন সুমিতা বরাবার। কী করেন তিনি?

Published on: Feb 14, 2026, 11:35:24 IST
By
Prefer HTon Google
Advertisement

গায়ক হিসেবে বরাবরই বাঙালি দর্শকদের মনে জায়গা করে নেবেন নচিকেতা চক্রবর্তী। এখনও তাঁর যে কোনো লাইভ শো-তে ভিড় থাকে চোখে পড়ার মতো। এমনকী, সেসব শো-র ভিডিয়ো হামেশাই ভাইরাল হয় নেটপাড়ায়। গানের পাশাপাশি, নিজের বক্তব্যের জন্যও কিন্তু পরিচিত তিনি। একেবারে ফিল্টারহীন কথাবর্তা, যেমন এই ভিডিয়োতেই দেখা গেল শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন প্রশংসা করতেই গায়ক বলে উঠলেন, ‘বউ তো ঘাটের মড়া ছাড়া কিচ্ছু বলে না…’!

স্ত্রী-র সঙ্গে নচিকেতা।
স্ত্রী-র সঙ্গে নচিকেতা।

আশীর্বাদ ফোটোগ্রাফি নামের একটি পেজ থেকে শেয়ার হওয়া সেই ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে, শ্রোতদের মধ্যে থেকে কেউ একজন ভূয়সী প্রশংসা করেন নচিকেতার। আর আর পাঁচজন স্বামীর মতোই নচিকেত বলে ওঠেন, ‘এই এটা একটু আমার বউকে গিয়ে বোলো। খুব খুশি হব। কখনো বলে না, ঘাটের মড়া ছাড়া কিছুই বলে না…’! সত্যিই কি তাই! আসলে এটা মজা করেই বলেছিলেন। তাই নচিকেতা ফের বলে ওঠেন, ‘না মানে ঘাটের মড়া বলে না, কিন্তু বলতে পারলে খুশি হত।’

প্রসঙ্গত, নচিকেতা চক্রবর্তীর স্ত্রীর নাম সুমিতা চক্রবর্তী। যিনি পেশায় শিক্ষিকা। বাংলার অন্যতম বিখ্যাত গায়কের বউ হয়েও, বেশ লো প্রাফাইল জীবন বেছে নিয়েছিলেন তিনি। সুমিতা নচিকেতার কলেজ জীবনের বন্ধু। গায়কের গানে বারংবর নারী প্রসংঙ্গ এলেও, তাঁর বিবাহিত জীবনে সেরকম কোনও গোলমালের খবরও সামনে আসেনি কখনও। একদম শুরুর সময় থেকে নচিকেতার কেরিয়ারের ‘সহযোদ্ধা’ তাঁর সহধর্মিনী। তাঁদের এক কন্যাও রয়েছে, যিনি বাবার দেখানো পথে হেঁটেই পা রেখেছেন গানের জগতে, নাম ধানসিঁড়ি।

মাঝে বছরখানেক আগে গায়ক নিজেই নিজের ‘ডিভোর্সে’র গুঞ্জন ছড়িয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় আচমকা লিখেছিলেন, ‘যাঃ! অবশেষে ডিভোর্স হয়েই গেল!’ ব্যস আর কী, শুরু হয় জলঘোলা। পরে নচিকেতা নিজেই অবশ্য সব ধোঁয়াশা কাটান। নিজের নতুন গান হ্যাপি ডিভোর্সের ঘোষণা করেন, সালটা ২০২৩।

মাঝে বেশ অসুস্থ হয়ে দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিলেন। হৃদরোগের সমস্যা, বুকে বসে স্ট্রেন। সেই সময় গায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ও। তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নচিকেতা। রাজ্যের তরফে বিশেষ সম্মানও জুটেছে তাঁর কপালে। তাই মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় ‘চটিচাটা’ কটাক্ষ ভেসে আসে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe