...
...
Next Story

সামান্থার সঙ্গে প্রতারণার ফেক ভিডিয়ো, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন নাগা চৈতন্য!

অভিনেতা নাগা চৈতন্য সম্প্রতি তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি ও সেগুলি নিয়ে নানা অশ্লীল ভিডিয়ো ও ছবি বানানোর অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে।

Published on: May 29, 2026, 22:50:10 IST
Advertisement

অভিনেতা নাগা চৈতন্য সম্প্রতি তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি ও সেগুলি নিয়ে নানা অশ্লীল ভিডিয়ো ও ছবি বানানোর অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে। তাঁর আইনজীবী এই সব ভিডিয়োর মধ্যে থেকে এমন কিছু ভিডিয়োর কথা উল্লেখ্য করেছেন, যেখানে বলা হয়েছে যে, তিনি তাঁর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রতারণা করেছেন এবং তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন।

সামান্থার সঙ্গে প্রতারণার ফেক ভিডিয়ো, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন নাগা চৈতন্য!
সামান্থার সঙ্গে প্রতারণার ফেক ভিডিয়ো, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন নাগা চৈতন্য!

চৈতন্যর টিমের মতে , অভিনেতার পক্ষে সিনিয়র আইনজীবী বৈভব গাগ্গার যখন জানান যে বেশ কয়েকটি ওয়েবসাইট ট্র্যাফিক বাড়াতে এবং আপত্তিকর বিষয়বস্তু ছড়াতে অশ্লীল সার্চ টার্মের পাশাপাশি তাঁর নাম ব্যবহার করছে, তখন বিচারপতি জ্যোতি সিং মামলাটির শুনানি করেন। এআই-নির্মিত ও বিকৃত বিষয়বস্তু এবং তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কিত মানহানিকর উপাদান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর পক্ষের আইনজীবী হাইকোর্টে জানান যে, অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হল অশালীন কন্টেন্ট এবং এআই-নির্মিত ভিডিয়ো, যেগুলোতে চৈতন্যকে আপত্তিকর পরিস্থিতিতে মিথ্যাভাবে চিত্রিত করা হয়েছে। সংবাদ সংস্থাটির খবরমতে, তিনি বিশেষভাবে সেইসব কন্টেন্টের কথাও উল্লেখ করেন যেখানে তাঁকে ও সামান্থাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে , যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন এবং তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন।

হাইকোর্ট তাঁর আইনজীবী যুক্তি দেন যে, অভিনেতা তেলেগু চলচ্চিত্র জগতের একজন অগ্রণী ব্যক্তিত্ব এবং তাঁর একটি সফল কেরিয়ার রয়েছে। এও উল্লেখ করা হয় যে, আদালত এর আগে তাঁর বাবা নাগার্জুনার ব্যক্তিত্বের অধিকার নিশ্চিত করেছিল।

প্রসঙ্গত, চৈতন্য ও সামান্থা ২০১৭ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়। নাগা চৈতন্য এখন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন এবং সামান্থা চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe