...
...
Next Story

'সত্যিটা অন্তত বল', সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?

পাঁচ দিন পর আবার বিগ বসের ঘরে ফিরে এসেছেন সৃজলা গুহ। হাসপাতালে বেডে শুয়ে তিনি কতটা যন্ত্রণা সহ্য করেছেন, গতকাল সেই বিবরণ তিনি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সহ প্রতিযোগীকে এইভাবে কষ্ট পেতে দেখে কান্নায় ভেঙে পড়েন নন্দিনী। কিন্তু এবার সৃজলাকে একা পেয়ে কোন সত্যি স্বীকার করলেন নন্দিনী?

Published on: Sep 27, 2026, 17:21:07 IST
Advertisement

পাঁচ দিন পর আবার বিগ বসের ঘরে ফিরে এসেছেন সৃজলা গুহ। হাসপাতালে বেডে শুয়ে তিনি কতটা যন্ত্রণা সহ্য করেছেন, গতকাল সেই বিবরণ তিনি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সহ প্রতিযোগীকে এইভাবে কষ্ট পেতে দেখে কান্নায় ভেঙে পড়েন নন্দিনী। কিন্তু এবার সৃজলাকে একা পেয়ে কোন সত্যি স্বীকার করলেন নন্দিনী?

সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?
সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?

আজ বিগ বসের ঘর থেকে বিদায় নেবেন এক প্রতিযোগী। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হল নন্দিনী এবং সৃজলার কথোপকথনের ছোট্ট একটি দৃশ্য। সহ প্রতিযোগীকে ঘোড়া থেকে শুধু ফেলে দেওয়া নয়, টাস্ক চলাকালীন সৃজলার গোপন চিঠিও বের করে ছিঁড়ে ফেলার প্ল্যান করেছিলেন নন্দিনী। এইসব কথায় গতকাল দাদার দরবারে ফাঁস হয়ে যায়।

সৃজলার কথা শুনে নন্দিনী বলে, চিঠির প্রথমেই লেখা ছিল আই লাভ ইউ। এটা দেখার পর সে বুঝে ছিল যে চিঠিটা নেহাত ভীষণ ব্যক্তিগত। তখন সৃজলা জানায় যে সে চিঠিটা এখনো পর্যন্ত পড়েনি। মন খারাপ হলে পড়বে বলে রেখে দিয়েছিল। বন্ধুকে বিশ্বাস করে চিঠির কথা বলেছিল কিন্তু সেই বন্ধু শুধুমাত্র ক্যাপ্টেন্সির জন্য এমন বিশ্বাসঘাতকতা করবে একেবারেই ভাবতে পারেনি সৃজলা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks