‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বেরোনোর পর নিজের আচরণ ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। শো ছাড়ার পর রাজবীর দে-র পরিবার, বিশেষ করে তাঁর ভাই ও মায়ের সঙ্গে যোগাযোগ করে নিজের ভুলের জন্য কীভাবে ক্ষমা চেয়েছেন, তা সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন তিনি।

রাজবীরের মা এবং ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলার কথা জানান নন্দিনী।
রাজবীরের মায়ের কাছে ক্ষমা চাওয়া ও কান্না:
নন্দিনী জানান, বিগ বসের ঘর থেকে বেরোনোর পরই তাঁর বাবা-মা তাঁকে পরামর্শ দেন রাজবীরের পরিবার ও মাকে ফোন করে ভুল স্বীকার করতে। রাজবীরের মায়ের সাথে কথা বলার পর তিনি বুঝতে পারেন যে আন্টি তাঁর ওপর কিছুটা রেগে আছেন। তবে নন্দিনী তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তুমি কিছুটা সময় নাও, কিন্তু আমি কথা দিচ্ছি বাইরে বেরিয়ে এই ধরণের ভুল আর কখনও হবে না, আমাকে ক্ষমা করে দাও।’ নন্দিনী জানান, বাবা-মা'র কথা শুনেই রাজবীরের মা-কে ‘সরি’ বলেছেন তিনি।
রাজবীরের ছোট ভাই সনু-র সঙ্গে কথা বলে অভিভূত হয়ে পড়েন নন্দিনী। ভাই অত্যন্ত মিষ্টিভাবে নন্দিনীর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন এবং জিজ্ঞেস করেন, ‘দিদি, তুমি বাড়ি ফিরেছ কীভাবে? তুমি কেমন আছ বল, তোমার মনের অবস্থাটা কী?’ এই দরদি কথা শুনে ফোন রাখার পরই আবেগ সামলাতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। নন্দিনীর কথায়, রাজবীরের চেয়ে তাঁর ছোটভাই বেশি ম্যাচিওর।
বাবা-মা ও ‘প্যারেন্টিং’ নিয়ে কড়া জবাব:
{{/usCountry}}বাবা-মা ও ‘প্যারেন্টিং’ নিয়ে কড়া জবাব:
{{/usCountry}}বিগ বসের ঘরের ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় নন্দিনীর বাবা-মায়ের শিক্ষা বা ‘প্যারেন্টিং’ নিয়ে সমালোচনা শুরু হলে কড়া সুর চড়ান তিনি। নন্দিনী জানান, যে যাই বলুক, তাঁর বাবা-মা বাড়িতে ডেকে তাঁকে ভুলের কথা বুঝিয়ে বলেছেন এবং ক্ষমা চাইতে বলেছেন।
সমালোচকদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘তারা তো আমার ঘরের বিল দেয় না, গাড়ির বিল দেয় না। তাই তারা আমার বাবা-মায়ের শেখানো মূল্যবোধ নিয়ে কথা বলার অধিকার রাখে না। একটা রিয়্যালিটি শো-তে কয়েকটা ভুল করেছি বলে আমার মা-বাবা খারাপ মানুষ বা আমাকে ভুল শেখাচ্ছেন— এমনটা নয়।’
বিগ বসের অবদান ও শো ছাড়ার কষ্ট:
শো থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে নন্দিনী বলেন, তিনি বিগ বসের ঘরে নিজের সর্বোচ্চটা (জীবন, মান-সম্মান ও ভালোবাসা) উজাড় করে দিয়েছেন। ভুল হওয়ার পর হয়তো তিনি নিজেকে আরও কিছুদিন টেনে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি যা অবদান রেখেছেন তার জন্য নিজের চোখে নিজেই বিজয়ী।