...
...
Next Story

নন্দিনীর দীপাবলির উদযাপনে সামিল রাজবীরও! প্রেমের নাটক কটাক্ষে কী জবাব ‘বনলতা’র?

নন্দিনীর সঙ্গে রাজবীরের সম্পর্ক কি টিকবে? প্রশ্ন সবার। দীপাবলিতে ফোনের স্ক্রিনে রাজবীরের ছবি ধরেই উৎসবে ভাসলেন নায়িকা।

Published on: Nov 9, 2026, 10:30:51 IST
Advertisement

বিগ বস বাংলা’-র ঘর থেকে সদ্যই বিদায় নিতে হয়েছে অভিনেত্রী নন্দিনী দত্ত-কে। নিজের প্রেমিককে ‘শারীরিক হেনস্থা’র জেরেই বিগ বসের আদেশে বাদ পড়েছেন নন্দিনী। তবে শো থেকে বাদ পড়লেও বিগ বসের ঘরের বিশেষ সম্পর্কের উষ্ণতা যে এতটুকু কমেনি, তার স্পষ্ট প্রমাণ দিলেন অভিনেত্রী নিজেই। দীপাবলির আলোঝলমলে রাতে ফোন স্ক্রিনে রাজবীরের ছবি উঁচিয়ে ধরে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়ে সোশাল মিডিয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

নন্দিনীর দীপাবলির উদযাপনে সামিল রাজবীরও! প্রেমের নাটক কটাক্ষে কী জবাব ‘বনলতা’র?
নন্দিনীর দীপাবলির উদযাপনে সামিল রাজবীরও! প্রেমের নাটক কটাক্ষে কী জবাব ‘বনলতা’র?

উৎসবের মরসুমে তাঁর সাথে আনন্দ ভাগ করে নিতে দেখা গেল তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ও ‘দুই শালিক’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী তিতিক্ষা দাস-কেও।

ফোন স্ক্রিনে রাজবীর এবং দীপাবলির আলো:

বিগ বসের ঘরের ভেতর থেকেই রাজবীর ও নন্দিনীর সমীকরণ এবং বন্ধুত্ব নজর কেড়েছিল দর্শকদের। ঘর থেকে বেরিয়েও দীপাবলির রাতে রঙিন শাড়িতে সেজে হাতে রাজবীরের ছবি উজ্জ্বল করা ফোন ধরে পোস্ট করেন নন্দিনী।

অন্য একটি ছবিতে বান্ধবী তিতিক্ষার সঙ্গে হাত মিলিয়ে ফুলঝুরি জ্বালিয়ে উৎসবের আমেজ উপভোগ করতে দেখা যায় তাঁকে। বিগ বসের ঘর ছাড়লেও রাজবীরের প্রতি তাঁর আকর্ষণ যে বজায় রয়েছে, এই ছবিগুলো তারই বার্তা দিচ্ছে।

‘গড উইল টেল!’— প্রেম নাকি ড্রামা?

বিগ বসের ঘর থেকে বেরোনোর পর শনিবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নন্দিনী মুখোমুখি হন সাংবাদিকদের। রাজবীরের সাথে তাঁর এই সম্পর্ক কি সত্যি নাকি শুধুই বিগ বসের ঘরে খবরের শিরোনামে থাকার নাটক— এই প্রশ্ন তুলে ধরা হলে খুব সংক্ষেপে রহস্য বজায় রাখেন অভিনেত্রী।

হালকা হেসে এক লাইনে জবাব দিয়ে নন্দিনী বলেন, ‘গড উইল টেল!’ (ঈশ্বরই সব বলবেন)।

সোশাল মিডিয়ায় তোলপাড় ও দর্শকের প্রতিক্রিয়া:

নন্দিনীর এই ছবি ও বক্তব্য সামনে আসতেই সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে রাজবীর-নন্দিনী জুটির সমর্থকেরা তাঁদের এই মধুর রসায়নের প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে সমালোচকদের বক্তব্য—এর নাটক এখনও জারি।

ওদিকে ঘর থেকে বেরানোর পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা দেন নায়িকা। চেয়ে নেন ক্ষমা। তিনি লিখলেন, ‘বিগ বসের বাড়ির ভিতরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল, আবেগের বহিঃপ্রকাশও ঘটেছিল প্রবলভাবে। দুর্ভাগ্যবশত, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায়, যা কখনোই হওয়া উচিত ছিল না। নিজের সেই আচরণের দায় আমি স্বীকার করছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks