...
...
Next Story

ক্ষমার অযোগ্য ব্যবহার, সৌরভের ক্ষোভের মুখে নন্দিনী, তবে কি আজকেই শেষ দিন?

গত সপ্তাহে বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও সিক্রেট রুমে ছিলেন নন্দিনী দত্ত। বিগ বসের এই সিদ্ধান্তে যেমন অনেকে খুশি হয়েছিলেন তেমন অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে বিগ বসের ঘরে ফিরে আসার পর নন্দিনীর কিছু ব্যবহার একেবারেই দৃষ্টিকটু লেগেছে সকলের।

Published on: Nov 7, 2026, 18:32:49 IST
Advertisement

গত সপ্তাহে বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও সিক্রেট রুমে ছিলেন নন্দিনী দত্ত। বিগ বসের এই সিদ্ধান্তে যেমন অনেকে খুশি হয়েছিলেন তেমন অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে বিগ বসের ঘরে ফিরে আসার পর নন্দিনীর কিছু ব্যবহার একেবারেই দৃষ্টিকটু লেগেছে সকলের।

সৌরভের ক্ষোভের মুখে নন্দিনী, তবে কি আজকেই শেষ দিন?
সৌরভের ক্ষোভের মুখে নন্দিনী, তবে কি আজকেই শেষ দিন?

সিক্রেট রুম থেকে মাত্র দুদিনের মধ্যেই বিগ বসের বাড়ি ফিরে এসে নন্দিনী যেভাবে একের পর এক কান্ড ঘটিয়েছে, তাতে বিরক্ত নেট পাড়ার বাসিন্দারা। তবে দুদিন আগে যেভাবে নন্দিনী রাজবীরের গায়ে হাত তুলেছে, তাতে ছোট পর্দার একাধিক অভিনেতা-অভিনেত্রী মুখ খুলেছেন।

এবার দাদার দরবারে সৌরভের ক্ষোভের মুখে পড়তে হলো নন্দিনী দত্তকে। বিগ বসের নতুন প্রোমোয় শনিবার দাদার দরবারে, নন্দিনীকে তার ব্যবহারের জন্য কড়া কথা শোনাতে দেখা গেল সৌরভকে। বারবার ক্ষমা চাইলেও ক্ষমা করেননি সৌরভ। তিনি বারবার জানিয়েছেন, নন্দিনী যে ব্যবহারটা করেছেন তা ক্ষমার অযোগ্য।

এরপরই হঠাৎ করে দেখা যায় বিগ বসের ঘরের দরজা খুলে গিয়েছে। দর্শক মহলের প্রশ্ন তাহলে কি এবার নন্দিনী পাকাপাকিভাবে বিদায় নিলেন বিগ বসের ঘর থেকে? এই সপ্তাহে তো নন্দিনী নমিনেটেড হয়নি তাহলে কি সরাসরি বিগ বস নন্দিনীকে বাড়ি থেকে বের করে দিলেন? নাকি অন্য কোন ঘটনা ঘটতে চলেছে আজ?

তবে খুব সম্ভবত নন্দিনী আজ বাড়ি ফিরে আসবেন কারণ নন্দিনীর বাবা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি লিখেছেন, ভালোবেসে বলিদান দিতেই হবে। অন্য একটি পোস্টে তিনি এও লিখেছেন যে আর কাউকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো না। এখানেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন সকলে। তাহলে হয়তো, নন্দিনীকেই এবার বিদায় নিতে হবে বিগ বস বাংলার বাড়ি থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks