...
...
Next Story

নন্দিনীকে বয়কটের ডাক, ‘আমার মেয়েকে নিয়ে গর্বিত’, বললেন ‘খলনায়িকা’র বাবা! সমর্থন তিতিক্ষার

নেটপাড়ার তুমুল সমালোচনার শিকার নন্দিনীর পাশে বাবা, সমর্থন দুই শালিক সহ-নায়িকা তিতিক্ষা দাসেরও।

Published on: Sep 23, 2026, 18:31:02 IST
Advertisement

'বিগ বস বাংলা'-র ঘরে সৃজলা গুহকে বিপজ্জনকভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর থেকে চতুর্দিকে সমালোচনার ঝড়ে বিদ্ধ হচ্ছেন নন্দিনী দত্ত। টলিপাড়ার একঝাঁক তারকা থেকে শুরু করে সাধারণ নেটিজেন— প্রায় সকলেই নন্দিনীকে 'ক্রিমিন্যাল' ও 'বেয়াদব' অ্যাখ্যা দিয়ে শো থেকে তাড়ানোর দাবি তুলছেন। কিন্তু এই উত্তাল পরিস্থিতির মাঝেই মেয়ের পাশে শক্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে মুখ খুললেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত।

নন্দিনীকে বয়কটের ডাক, ‘আমার মেয়েকে নিয়ে গর্বিত’, বললেন ‘খলনায়িকা’র বাবা! সমর্থন তিতিক্ষার
নন্দিনীকে বয়কটের ডাক, ‘আমার মেয়েকে নিয়ে গর্বিত’, বললেন ‘খলনায়িকা’র বাবা! সমর্থন তিতিক্ষার

পাশাপাশি, 'দুই শালিক' ধারাবাহিকের সহ-অভিনেত্রী তিতিক্ষা দাসও সোশাল মিডিয়ায় নন্দিনীর সমর্থনে সরব হয়েছেন!

‘ইচ্ছে করে ফেলে দেয়নি, মেয়ের জন্য আমি গর্বিত!’— সোচ্চার নন্দিনীর বাবা:

সোশ্যাল মিডিয়ায় ট্রোলাদের কড়া জবাব দিয়ে নন্দিনীর বাবা সন্দীপ দত্ত লিখেছেন: ‘আপনার কি মনে হয় ইচ্ছে করে ফেলে দিয়েছে ওকে? আমরা টেনশনে ঘুমোতে পারছি না, বারবার খবর নিচ্ছি। ওটা তো একটা গেমের অংশ ছিল, ওর যেভাবে চোট লাগবে সেটা কি ভেবে করেছে? করুন আপনাদের যা খুশি আপনারা বলুন। এখন আমার স্ট্যান্ড একটাই, আমার মেয়ের জন্য আমি গর্বিত!’ এই পোস্টের জেরে রোষের মুখে নন্দিনীর বাবা। ইন্ডাস্ট্রির সহকর্মীরা পর্যন্ত লিখছেন, ‘নন্দিনীর বাবা-মা’র লজ্জা হওয়া উচিত'। তিনি মেয়ের গুনগান গাইতে ছাড়ছেন না তাঁরা।

‘ইচ্ছে করে কিছু করেনি নন্দিনী!’— সপক্ষে তিতিক্ষা দাস:

অন্যদিকে, পুরো ইন্ডাস্ট্রি নন্দিনীর বিরুদ্ধে সুর চড়ালেও, ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে নন্দিনীর ‘দুই শালিক’ সহ-অভিনেত্রী তিতিক্ষা লেখেন: ‘সত্যি বলতে, গতকালের পর্বে যা ঘটেছে তা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত বা ইচ্ছে করে করা বলে আমার মনে হয় না। কখনো কখনো খেলায় কেউ একটু বেশি প্রতিযোগী মনোভাব দেখালে তাকে আলাদা করে তুলে ধরা হয়, এখানে সেটাই ঘটেছে। সৃজলা খুব মিষ্টি একটা মেয়ে, আশা করি ও এখন সুস্থ আছে। কিন্তু দয়া করে নন্দিনী বা তার পরিবারকে এই বিতর্কের মধ্যে টেনে আনবেন না। ওর বন্ধু হিসেবে শুধু এটাই বলব, এর কোনোটাই ইচ্ছে করে করা হয়নি। বিষয়টি যতটা, তার চেয়ে বেশি বড় করে দেখবেন না।’

এই ঘটনার পর কি বিগ বসের ঘর থেকে বার করা হবে নন্দিনীকে? প্রশ্ন সবার মনে। ওদিকে নেটিজেনদের কথায়, ‘লীনা গঙ্গোপাধ্যায়ই নন্দিনীকে ঠিক চিনেছে, ও বাস্তবেও বনলতার মতোই কূটিল’।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks